ভারতে নিষিদ্ধ পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করছে ভারত। ইতিমধ্যেই ভারতে বন্ধ হয়েছে একের পর এক পাক ইনফ্লুয়েন্সার, ক্রিকেটার, মন্ত্রীদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল। এবার সেই তালিকায় অন্তর্ভূক্ত হল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নাম। ভারতে তাঁর ইউটিউব চ্যানেল বন্ধ করলেন নরেন্দ্র মোদি ।

পাকিস্তানকে ল্যাজে গোবরে খেলাতে চাইছে ভারত। পহেলগাঁও হামলার বদলা নিতে তাই পাকিস্তানকে আপাতত হাতে না মেরে ভাতে মারার খেলা চলছে। এর আগে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে পাকিস্তানের কৃষিতে আঘাত হেনেছিল ভারত। তারপর বন্ধ হয়েছে সেদেশের একের পর এক খেলোয়ার, ইনফ্লুয়েন্সার, মন্ত্রীদের অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল।

এই মুহূর্তে পাকিস্তান দেউলিয়া হয়ে যাওয়া একটি দেশ ভিন্ন কিছু নয়। তাই তাদের উপার্জনের একটি অন্যতম মাধ্যম ছিল এই চ্যানেলগুলি। সেগুলিকে মোদি সরকার বন্ধ করেছে আগেই।

এবার সেই তালিকায় অন্তর্ভূক্ত হল পাক প্রধানমন্ত্রী  শাহবাজ শরিফের নাম।  ভারতে কেউ তাঁর চ্যানেল খুললেই দেখা যাবে একটি নোটিস। লেখা, “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এখানকার বিষয়বস্তু বর্তমানে ভারতে দেখতে পাওয়া যাবে না।”

পাক প্রধানমন্ত্রীর চ্যানেল যে ব্যান করা হতে পারে তা নিয়ে আগেভাগে কিছুই জানায়নি কেন্দ্র। তবে পহেলগাঁও হামলার পরপরই পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল ভারত। কানাঘুঁষো ছিল ওই চ্যানেলগুলিতে পহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছে পুরোদমে। তাই সেগুলোকে ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়।

এই ১৬টি চ্যানেলের তালিকায় ছিল পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। তা ছাড়া বন্ধ হয় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলটিও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কেও পহেলগাঁও নিয়ে একটি প্রতিবেদনের জন্য বিশেষভাবে সতর্ক করে কেন্দ্র।সেই প্রতিবেদনে বিবিসি ‘সন্ত্রাসবাদী’ শব্দটি না-লিখে ‘জঙ্গি’ শব্দটি উল্লেখ করেছিল। এই নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তার পর সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় বিবিসি-র ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে। তখনই সাবধান করে দেওয়া হয়।

উল্লেখ্য, ভূস্বর্গ আকস্মিকভাবেই বেশ কয়েক বছর পর আতঙ্ক, ক্রোধের নামান্তর হয়ে উঠেছে। গত ২২ এপ্রিল পাহেলগাঁওয়ের বৈসরণের সবুজ তৃণভূমি ভিজেছে ২৫ জন নিরীহ পর্যটক ও এক প্রতিবাদী সাহসী কাশ্মীরীর রক্তে। পর্যটকদের উপর পাঁচ সন্ত্রাসীর কাপুরুষোচিত আক্রমণ নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকেও।

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল