বোরকা না পরার শাস্তি, স্ত্রী ও ২ শিশু সন্তানকে খুন পাষণ্ড স্বামীর

ফের ভয়াবহ ঘটনা যোগী রাজ্যে! পারিবারিক কলহের বশে স্ত্রী এবং দুই নিষ্পাপ কন্যাকে খুন করলেন নিষ্ঠুর বাবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ ঘটনা যোগী রাজ্যে! পারিবারিক কলহের বশে স্ত্রী এবং দুই নিষ্পাপ কন্যাকে খুন করলেন নিষ্ঠুর বাবা। শুধু তাই নয়, তাঁদের খুন করে বাড়ির পূর্বদিকে খনন করা সেফটি ট্যাঙ্কে পুঁতে দিলেন পাগল ব্যক্তি। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এবং মৃতদেহগুলির সন্ধান চলছে।বছরভর একাধিক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। বছর শেষেও আরও একটি মর্মান্তিক ঘটনায় শিরোনামে উঠল উত্তরপ্রদেশ। এবার ঘটনাটি ঘটেছে, শামলির কান্ধলা থানার অন্তর্গত গড়ি দৌলত গ্রামে।

সূত্রের খবর, গত ৯ ডিসেম্বর থেকে ওই ব্যক্তির স্ত্রী ও দুই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যার পরে পাড়া-প্রতিবেশী তাঁদের খোঁজ শুরু করেন। জিজ্ঞাসা করায় অভিযুক্ত ব্যক্তি বলেন, তিনি তাঁর স্ত্রী ও দুই সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে এসেছেন। সেখানেও তাঁদের হদিশ না মেলায় পড়শিরা পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রামবাসীদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। প্রথমেই সন্দেহর তীর মহিলার স্বামী ফারুখের উপর যায়। এরপর বিষয়টির গুরুতরভাবে বিবেচনা করে শামলির পুলিশ।

সুপারিনটেনডেন্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ফারুকের গ্রামে পৌঁছন। তদন্তে তাঁদের কাছে বিস্ফোরক তথ্য উঠে আসে। জেরার মুখে ফারুক স্বীকার করেন যে, তিনিই তাঁর স্ত্রী ও দুই মেয়েকে গুলি করে হত্যা করেছেন। এরপর তিনটি মৃতদেহ বাড়ির পূর্বদিকের সেফটি ট্যাঙ্কে পুঁতে দিয়েছেন। সম্ভবত, বোরকা না পড়ার কারণে স্ত্রীকে অভিযুক্ত করেই তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন। তাঁর দুই নিষ্পাপ কন্যার বয়স ছিল যথাক্রমে ১৪ এবং ৬ বছর। পুলিশ অভিযুক্ত স্বামী ফারুখকে আটক করেছে। 

পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটির তদন্ত করছে। তবে মৃতদেহগুলি এখনও খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতরাত পর্যন্ত, তিনজনের মৃতদেহ উদ্ধার করা যায়নি। পুলিশ দলগুলি মৃতদেহগুলির সন্ধানে ক্রমাগত অনুসন্ধান করছে। তবে এহেন নৃশংস হত্যাকাণ্ডে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল