‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেষ হাসিনা। গ্রেফতার, কারাবাস কিংবা মৃত্যুদণ্ডের আশঙ্কা থাকলেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি। হাসিনা বলেছেন , সম্ভাব্য সব ধরনের পরিণতির জন্য তিনি প্রস্তুত। ৭৮ বছর বয়সি শেখ হাসিনা ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে নয়াদিল্লিতে থাকছেন।

সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তাঁকে খুন করা হতে পারে, গ্রেফতার করা হতে পারে কিংবা কারাগারে পাঠানো হতে পারে। তবুও তিনি নিজের দেশে ফিরতে চান কারণ তাঁর দাবি, দেশের মানুষ তাঁকে ডাকছে। এর আগেও চলতি মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছিলেন, তিনি এবং তাঁর রাজনৈতিক সহযোগীরা দেশ থেকে ফিরে বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর ধারাবাহিকভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে। তিনি আরও বলেন, যদি মৃত্যুই তাঁর ভাগ্যে লেখা থাকে, তবে তিনি চান নিজের জন্মভূমিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে, যেখানে তাঁর বাবা-মায়ের রক্ত ঝরেছিল।

আরও পড়ুন: আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

২০২৪ সালে ছাত্র বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি চালানো ও খুনের অভিযোগে ইতিমধ্যেই দোষীয় সাব্যস্ত হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরে সরকারবিরোধী গণআন্দোলনের রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত ও আহত হন এবং বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে আটক করা হয়। ক্রমশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ২০২৪ সালের অগস্টে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছাড়েন শেখ হাসিনা। তাঁর প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে সেই সময়। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর মানববিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং তাঁর সরকারের একাধিক প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা দায়ের করা হয়। একইসঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয় এবং দলের বহু শীর্ষ নেতা গ্রেফতার হন বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন।

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন