আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত ২০ জুলাই সংসদ চলো অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তাতে যোগ দিয়েছিলেন বহু পড়ুয়া। সেই অভিযানকে কেন্দ্র করে দিল্লির রাজপথে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, পুলিশ পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে। সেই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে সুপ্রিম কোর্ট। পুলিশের অ্যাকশনের বিরুদ্ধে তোপ দাগে দেশের শীর্ষ আদালত। যদিও কেন্দ্রের কাছে দিল্লি পুলিশের ভূমিকায় কোনও ভুল ধরা পড়েনি। অন্তত আজ, বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার মন্তব্যে তেমনটাই মনে হল। রাজ্য়সভায় নিট কাণ্ড নিয়ে আলোচনা চলছিল এদিন। সেখানেই কংগ্রেস সভাপতি তথা সাংসদ মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘যাঁরা পুলিশকে মারল, তাঁরা আজ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কোনও শাস্তি হয়নি।’ তখনই কংগ্রেস সভাপতিকে থামিয়ে জে পি নাড্ডা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ নিজের কাজ করেছে।’

পড়ুয়াদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এদিন সংসদে অদ্ভূত যুক্তি দিতে দেখা যায় নাড্ডাকে। তিনি বলেন, ‘আমি যখন ছাত্র ছিলাম, তখন আন্দোলনে নেমে ছিলাম। তারপরে পুলিশ আমাকে ক্লাস থেকেই দুবার তুলে নিয়ে গিয়েছিল। জরুরি অবস্থার সময়ে আন্দোলন করেছিলাম, তখনই পুলিশ গ্রেফতার করেছিল। তাই ছাত্রদের মাথায় রাখতে হবে, আন্দোলনে নামলে পুলিশের অ্যাকশন সহ্য করতে হবে। বিক্ষোভকারীদের পুলিশ আটক করেছে এটা সাধারণ ঘটনা।’ কেন্দ্রীয় মন্ত্রীর এহেন বক্তব্যে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে।

আরও পডুন: IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

ককরোচ জনতা পার্টির সদস্য ও পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে গতকাল, সোমবারই ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আন্দোলন চলছে বলেই লাঠিচার্জ করা যায় না, ‘সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদের অধিকার রয়েছে। যতক্ষণ পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ থাকে, ততক্ষণ কেবল আন্দোলনের কারণেই লাঠিচার্জের মতো পদক্ষেপ করা যায় না। আর যদি কোনও বাড়াবাড়ি বা অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ঘটে, তবে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত।’

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন