কর্ণেলের স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ ভারতীয় সেনার ব্রিগেডিয়ারের বিরুদ্ধে

যেখানে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রীকে ভারতীয় সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যৌন হেনস্থা করেছেন। এমনকী এ বিষয়ে মুখ না খোলার হুমকি দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: মেঘালয়ের রাজধানী শিলংয়ের একজন সেনা ব্রিগেডিয়ারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন জুনিয়র সেনা আধিকারিকের স্ত্রী। মেঘালয়ের পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও এখনও কিছু জানানো হয়নি। প্রাথমিক সূত্রের খবর, নির্যাতিতা মহিলার স্বামী শিলংয়ের কর্ণেল পদমর্যাদার একজন অফিসার। গত সোমবার তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রীকে ভারতীয় সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যৌন হেনস্থা করেছেন। এমনকী এ বিষয়ে মুখ না খোলার হুমকি দিয়েছেন। এবং মেরে ফেলারও হুমকি দিয়েছেন।

অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। ঘটনাটি ঘটেছে, গত ৮ মার্চ অফিসারদের একটি মহলে। সেখানে আড্ডাস্থলে ব্রিগেডিয়ার জুনিয়র অফিসারের স্ত্রীকে অনুপযুক্ত ভাবে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। বারবার বারণ করা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্য করছিলেন। নানাভাবে যৌন হয়রানির চেষ্টা করেছেন। অভিযুক্ত অফিসার তাঁদের প্রতিবেশী বলে অভিযোগ। তবে এই প্রথম নয়, এর আগেও একই রকম ঘটনা ঘটিয়ে ছিলেন ওই ব্রিগেডিয়ার। ২০২৪ সালের ১৩ এপ্রিল তাঁর সহকর্মীদের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে ওই অফিসারের স্ত্রীর পোশাক নিয়ে অহেতুক মন্তব্য করেছিলেন অভিযুক্ত ব্রিগেডিয়ার। এই ঘটনার দুই মাস পরে ডিনারে ব্রিগেডিয়ারের বাড়িতে আমন্ত্রণ ছিল জুনিয়র অফিসার এবং তাঁর স্ত্রীর।

সেখানেও তাঁর স্ত্রীর হাত ধরে টানাটানি করেন অভিযুক্ত ব্রিগেডিয়ার। জুনিয়র অফিসারের নির্যাতিতা স্ত্রী জানিয়েছেন, ব্রিগেডিয়ারের এমন কর্মকাণ্ডে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেই কারণে তিনি আগে ব্রিগেডিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেননি। শেষমেশ তিনি ব্রিগেডিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করার সাহস দেখিয়েছেন। এবং তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ যৌন হয়রানি, একজন মহিলার শালীনতা অবমাননা, এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করেছে।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর