ঘন ঘন বিদেশ ভ্রমণ, রাজ-শিল্পার বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি

দম্পতির ঘন ঘন আন্তর্জাতিক ভ্রমণের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া তিনি LOC মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় বিপাকে শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা! ৬০ কোটি টাকার প্রতারণার মামলায় বলিউড দম্পতি র বিরুদ্ধে লুক আউট নোটিশ (LOC) জারি হয়েছে। অর্থাৎ পুলিশের অনুমতি ছাড়া আর দেশের বাইরে পা রাখতে পারবেন না রাজ-শিল্পা। যদিও ব্যবসায়ীর ৬০ কোটির প্রতারণার অভিযোগটি উড়িয়ে দিয়েছেন শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা। তাঁরা এগুলি কে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। তবে এবার এই মামলায় বলিউড দম্পতির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল পুলিশ। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দম্পতির ঘন ঘন আন্তর্জাতিক ভ্রমণের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া তিনি LOC মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। গত ১৪ অগস্ট মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় (EOW) শিল্পা ও রাজের বিরুদ্ধে ৬০.৪৮ কোটি টাকার জালিয়াতির অভিযোগ করেছিলেন স্বনামধন্য ব্যবসায়ী দীপক কোঠারি।

তাঁর অভিযোগ, শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার কোম্পানি বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড, এখন বন্ধ হয়ে গিয়েছে। যেটি এই জালিয়াতির মামলায় জড়িত। জানা গিয়েছে, ৬০ বছর বয়সী ওই ব্যবসায়ীর সঙ্গে রাজ-শিল্পা তাঁদের সংস্থার বেস্ট ডিল প্রাইভেট লিমিটেডের ঋণ-সহ বিনিয়োগ চুক্তিতে প্রায় ৬০.৪৮ কোটি সাক্ষর করেছিলেন। পুলিশ জানিয়েছে, লোটাস ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালক দীপক কোঠারির (৬০) অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর EOW মুম্বইয়ের জুহু থানায় অভিনেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ব্যবসা সম্প্রসারণের জন্য তারকা দম্পতির কোম্পানি, বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০.৪৮ কোটি টাকা স্থানান্তর করেছিলেন। কিন্তু সেই তহবিল ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করা হয়েছিল।

কোঠারির সঙ্গে রাজ কুন্দ্রার পরিচয় হয়েছিল এক পারস্পরিক বন্ধুর মাধ্যমে। সেই সময়ে কুন্দ্রা এবং শেট্টির যৌথভাবে অনলাইন শপিং এবং খুচরো প্ল্যাটফর্ম বেস্ট ডিল টিভিতে ৮৭.৬% শেয়ার ছিল। অভিযুক্তরা ব্যবসায়ীর মূল বিনিয়োগের অর্থ পরিশোধের সঙ্গে মাসিক রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কোঠারির দাবি, শিল্পা শেট্টি ২০১৬ সালে কোম্পানি থেকে পদত্যাগ করার পরে তিনি জানতে পারেন যে, অন্য বিনিয়োগকারীকে প্রতারণা করার অভিযোগে ফার্মের বিরুদ্ধে দেউলিয়া মামলা শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের পরেই, EOW শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা এবং অন্য একজনের বিরুদ্ধে IPC ধারা 403 (অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ), 406 (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং 34 (সাধারণ উদ্দেশ্য) এর অধীনে মামলা দায়ের করা হয়েছিল। কোঠারি ২০১৫ সালে দুটি কিস্তিতে অর্থ স্থানান্তর করেছিলেন। এপ্রিলে ৩১.৯৫ কোটি এবং সেপ্টেম্বরে আরও ২৮.৫৩ কোটি। পুরো অর্থ বেস্ট ডিল টিভির ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছিল। অবশেষে এই মামলায় অগ্রগতি হল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের