তীর এবং ধনুকের মালিকানা পেতে দুই হাজার কোটিতে রফা: সঞ্জয় রাউত

রবিবার নিজের টুইটারে টুইট সঞ্জয় রাউতের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তীর-ধনুকের মালিকানা পেতে দুই হাজার কোটি টাকা লেনদেন হয়েছে।  রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে এমনই বিস্ফোরক বয়ান দিয়েছেন সঞ্জয় রাউত।  জানিয়েছেন, এটা তাঁর মুখের কথা নয়। এই দুই হাজার কোটি টাকা লেনদেন কাদের মধ্যে হয়েছে, তার সব প্রমাণ তাঁর কাছে রয়েছে। রাউত বলেন, একনাথ শিন্ডে শিবিরের এক নেতাই তাঁকে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেই সঙ্গে তুলে দিয়েছেন  লেনদেন সংক্রান্ত নথি। নিজের টুইটার হ্য়ান্ডেলে সঞ্জয় রাউতের টুইট – আমি বিশ্বাসযোগ্য সূত্রে খবর পেয়েছি শিবসেনা নাম ও প্রতীক পাওয়ার জন্য দুই হাজার কোটির একটি ডিল হয়েছে। এটা প্রাথমিক তথ্য এবং তথ্য একেবারে খাঁটি। আগামীদিনে আরও বিস্ফোরক তথ্য পেশ করব। ভারতের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও একটি দলে প্রতীক ও নাম পেতে এই বিশাল পরিমাণ টাকার লেনদেন হয়েছে।

ঠুকেছেন নির্বাচন কমিশনকেও। বলছেন, কমিশন তীর-ধনুক প্রতীক শিন্ডে শিবিরকে দেওয়ার মধ্য দিয়ে ডিল করেছে। কমিশনের এই সিদ্ধান্ত একেবারেই রাজনৈতিক নয়। টাকা পেয়েছেন। তাই প্রাপ্তি স্বীকার করতে  বালাসাহেব ঠাকরের তীর-ধনুক প্রতীক শিন্ডে শিবিরের হাতে তুলে দিয়েছেন। 

সঞ্জয় রাউত মুখে একনাথ শিন্ডের নাম না করলেও বার্তা যে তাদের দেওয়া হয়েছে, সেটা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী শিন্ডে মুখ খুলেছেন। দাবি খারিজ করে তাঁর পাল্টা প্রশ্ন, সঞ্জয় রাউত ক্য়াশিয়ার নাকি।   রাজনৈতিক মহল মনে করছে, প্রতীক তরজা অব্যাহত থাকবে।  

আরও পড়ুন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে উদ্বব শিবির

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই