বিয়ের জন্যে চাপ দেওয়ায় বিষের ইঞ্জেকশন দিয়ে নার্স-প্রেমিকাকে খুন, গ্রেফতার যুবক

মেরঠে-র নার্সের রহস্যজনক মৃত্যুর একদিন বাদে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ২৫ বছর বয়সী ওই নার্সের নাম ছিল নেহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের জন্যে চাপ দেওয়ায় বন্ধুর সঙ্গে মিলে প্রেমিকাকে হত্যা! মেরঠে-র হাসপাতালের অপারেশন থিয়েটারে নার্সের রহস্যজনক মৃত্যু। সূত্রের খবর, ২৫ বছর বয়সী ওই নার্সের নাম ছিল নেহা। তিনি ফাফুন্ডার বাসিন্দা ছিলেন এবং লোহিয়া নগরের এমসিসি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শনিবার (১৮ জুলাই) সকালে আর পাঁচটা সাধারণ দিনের মতোই কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু দুপুর ১২টা নাগাদ হাসপাতালের অপারেশন থিয়েটারে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর চিকিৎসকেরা তাঁকে দেখে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে রীতিমতো অবাক হয়ে যান হাসপাতালের অন্যান্য কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নেহার দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠায়। তাঁর মৃতদেহ-র পাশ থেকে সালফারের ট্যাবলেট ও একটি সুইসাইড নোট উদ্ধার করে। সুইসাইড নোটে লেখা ছিল, শ্বশুর বাড়ির অত্যাচারে তিনি সুইসাইড করতে বাধ্য হলেন। কিন্তু ঘটনাটি ঠিক উল্টো।

মৃতার পরিবার সুইসাইড নোটের হাতের লেখা দেখে সন্দেহ প্রকাশ করেন। দাবি করে, এটা তাঁদের মেয়ের হাতের লেখা নয়। তাঁকে যে হত্যা করেছে সে এই নোটটি লিখেছে, যাতে কারও সন্দেহ না হয়। নেহা আত্মহত্যা করেনি। তাঁরা পুলিশকে নেহার পুরোনো হাতের লেখাও দেখায়। আরও জানায়, নেহার শ্বশুরবাড়ির সঙ্গে কোনও বিরোধ ছিল না। তাঁর শ্বশুরবাড়ির লোকজন সবাই ভাল। এরপরেই পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ, মোবাইলের কল ডিটেইলস খতিয়ে দেখে। সেখান থেকেই বেরিয়ে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, হাসপাতালের কর্মচারী সুরেশের সঙ্গে গত ৭-৮ মাস ধরে অবৈধ সম্পর্কে ছিলেন নেহা।

ফুটেজে দেখা যায়, ঘটনার দিন নেহা সুরেশ এবং আর এক কর্মচারী ফারহানের সঙ্গে হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রবেশ করছেন। এর কিছুক্ষণ পরেই, সুরেশকে মুখ ঢেকে একা বেরিয়ে যেতে দেখা যায়। যা দেখে সুরেশ ও সহযোগী দুইজঙ্কে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় সুরেশ সবটা স্বীকার করে এবং জানায়, সে বিবাহিত। তাঁর পাঁচ বছরের ছেলে রয়েছে। নেহা সবকিছু জানা সত্ত্বেও তাঁকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে, সে ফারহানের সঙ্গে মিলে তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করে। নেহা একটু অসুস্থ থাকায় তাঁরা তাঁকে ওষুধ দেওয়ার অজুহাতে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যায়। সেখানে ড্রিপের মাধ্যমে একটি বিষাক্ত রাসায়নিক ইঞ্জেকশন দিয়ে হত্যা করে।

ঘটনার পর, পুলিশকে বিভ্রান্ত করার জন্য তাঁরা একটি নোটপ্যাডে সুইসাইড নোট লিখে নেহার কাছে রেখে দেয়। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য সালফার ট্যাবলেটও রেখে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট, নোটপ্যাড, সিরিঞ্জ এবং মৃতার মোবাইল ফোন উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে যে, নেহার স্বামী রবি কুমার প্রায় এক বছর আগে আত্মহত্যা করেছিলেন। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। স্বামীর মৃত্যুর পর, নেহা তাঁর পরিবার ও সন্তানদের ভরণপোষণের জন্য ওই বেসরকারি হাসপাতালে চাকরি নিয়েছিলেন।

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক ধৃত দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে