চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিসিটিভি পরীক্ষা করতে মসজিদে ঢুকেছিলেন পুলিশ কর্মী, বেরিয়ে এসে দেখেন জুতো গায়েব

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: এ যে বড় রঙ্গ জাদু, এ যে বড় রঙ্গ। এক মামলার তদন্তে সিসিটিভি ঠিকমতো কাজ করছে কিনা, তা খতিয়ে দেখতে মসজিদে ঢুকেছিলেন এক পুলিশ কর্মী। তদন্ত শেষে বেরিয়ে এসে দেখেন ছেড়ে যাওয়া জুতো গায়েব। কী আর করেন বেচারি। খালিপায়েই পাদুকা হারানোর দুঃখ নিয়েই ফিরতে হল থানায়। জুতো চোরের সন্ধানে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই বেনজির ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের তলেয়া থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক মসজিদের সামনে ছুরি হামলার ঘটনায় বুধবার (৮ জানুয়ারি) তদন্তে গিয়েছিলেন এক পুলিশ আধিকারিক। তদন্তের সময়ে তাঁর চোখে পড়ে মসজিদের বাইরে রয়েছে সিসিটিভি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন। মসজিদের তরফেই নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। ভিতরেই রয়েছে সিসিটিভি। হামলার ঘটনায় কারা জড়িত তা দেখতে ওই পুলিশ আধিকারিক জুতো খুলে মসজিদের ভিতরে প্রবেশ করেন। তদন্ত শেষে মসজিদ থেকে বেরিয়ে এসেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। কেননা, যে জুতো খুলে রেখে ভিতরে গিয়েছিলেন, তা গায়েব হয়ে গিয়েছে।

খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন পুলিশ আধিকারিক। কার এত হিম্ম‍ৎ হল খাকি উর্দিধারীর জুতো চুরি করার, তা দেখতে ফের মসজিদের ভিতরে যান তিনি। সিসিটিভি ফুটেজ দেখে তো ভিমরি খাওয়ার মতো দশা তাঁর। কেননা সিসি ক্যামেরায় ওই আজব চুরির ঘটনা বন্দি হয়েছে। তাতে দেখা যাচ্ছে, পুলিশ আধিকারিক জুতো খুলে মসজিদের ভিতরে ঢোকার পরেই এক চোর ঘটনাস্থলে হাজির হয়। তার পর চারিদিকে সন্তর্পণে তাকিয়ে দেখে নেয়। আশেপাশের কেউ লক্ষ্য করছে না, তা নিশ্চিত হওয়ার পরেই পুলিশ আধিকারিকের জুতো পায়ে গলিয়ে চোখের নিমিষে এলাকা থেকে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুঃসাহসী চোরের সন্ধান শুরু করেছে পুলিশ।    

Published by:

Share Link:

More Releted News:

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ