দিল্লির জঙ্গল থেকে উদ্ধার হওয়া হাড়ের টুকরো শ্রদ্ধার, জানাল ডিএনএ টেস্ট

বৃহস্পতিবার ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর মেহরৌলি থেকে যে হাড়ের টুকরো উদ্ধার হয়েছিল সেগুলি শ্রদ্ধা ওয়াকারেরই। ডিএনএ টেস্টে সে কথা প্রমাণ হয়েছে। দিল্লি পুলিশ মনে করছে, ডিএনএ টেস্টের রিপোর্ট শ্রদ্ধার হত্যাকারী প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার সাজা পাওয়ার পক্ষে যথেষ্ট।

গত ১৮ মে দিল্লির মেহরৌলির ফ্ল্যাটে সঙ্গিনী শ্রদ্ধা ওয়াকারকে গলা টিপে খুন করেছিল প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। তার পরে সঙ্গিনীর দেহ ৩৫ টুকরো করে একটি ৩০০ লিটারের ফ্রিজে রেখে দিয়েছিল। প্রমাণ লোপাটে ১৮ দিন ধরে ওই দেহাংশ মেহরৌলির আশেপাশের জঙ্গলে ফেলে আসে। মেয়ে ভিন ধর্মের ছেলের সঙ্গে লিভ ইন টুগেদার করায় দীর্ঘদিন সম্পর্ক না রাখলেও গত অক্টোবরে মহারাষ্ট্র পুলিশের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানান শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার। যদিও প্রথম দিকে মহারাষ্ট্র পুলিশ তদন্তে গড়িমসি করেছে বলে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

গত নভেম্বরে বান্ধবীকে খুনের দায়ে প্রেমিক আফতাব পুনাওয়ালাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। মেহরৌলির জঙ্গল থেকে উদ্ধার করা হয় বেশ কিছু হাড়ের টুকরো। পাশাপাশি যে পাঁচটি ছুরি দিয়ে শ্রদ্ধার দেহ টুকরো করা হয়েছিল, সেই ছুরি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হাড়ের টুকরো শ্রদ্ধার কিনা, তা জানতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেন দিল্লি পুলিশের তদন্তকারীরা। ওই টেস্টের জন্য বিকাশ ওয়াকারের শরীর থেকে রক্তও নেওয়া হয়। বৃহস্পতিবার ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে দিল্লি পুলিশ। রিপোর্টে বলা হয়েছে, উদ্ধার হওয়া হাড়ের টুকরো শ্রদ্ধা ওয়াকারেরই।

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের