‘টাকা লাগলে দেব’, শিশুদের স্কুলমুখী করতে গ্রাম ঘুরছেন পুলিশকর্মী

ঘটনাটি তামিলনাড়ুর মাদুরাইয়ের পেন্নালুরপেত্তাই থানা এলাকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে গ্রামে গ্রামে ঘুরছেন পুলিশকর্মী। অভিভাবকদের বোঝাচ্ছেন শিক্ষার গুরুত্ব। শুধু তাই নয়, শ্রমিকের কাজ ছেড়ে পড়ুয়ারা স্কুলে গেলে তার খরচ জোগাতে টাকা ও খাবার দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। ঘটনাটি তামিলনাড়ুর মাদুরাইয়ের পেন্নালুরপেত্তাই থানা এলাকার। যে পুলিশকর্মী পড়ুয়াদের স্কুলমুখী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর নাম পরমশিবম। পুলিশকর্মীর এমন ভূমিকায় আপ্লুত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে বছর চল্লিশের পরমশিবম গ্রামে গ্রামে গিয়ে স্কুলছুট পড়ুয়াদের বোঝাচ্ছেন স্কুলে যাওয়ার জন্য। শুধু পড়ুয়াদের নয় তাদের অভিভাবকদেরও সন্তানদের স্কুলে পাঠানোর জন্য বলছেন তিনি। অভিভাবকদের ওই পুলিশকর্মী বলছেন, ‘টাকা, খাবার যা প্রয়োজন সব দেব। কিন্তু সন্তানদের শ্রমিকের কাজ না করিয়ে স্কুলে পাঠান’।

পরমশিবম তামিলনাড়ুর মাদুরাইয়ের পেন্নালুরপেত্তাই থানার সাব-ইনস্পেক্টর। পুলিশকর্মী হলেও, তিনি একজন শিক্ষাপ্রেমী। তাই অপরাধ দমনের কাজ সামলানোর পাশাপাশি এলাকায় এলাকায় ঘুরে বেড়ান স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে। তাঁর কর্মক্ষেত্র থানা এলাকায় কত জন শিশু স্কুলে যাচ্ছে না তা জেলার শিক্ষা দফতর থেকে খোঁজ নেন। এরপর নিজেই উদ্যোগী হন ওই পুলিশকর্মী। কেন পড়ুয়ারা স্কুলে যাচ্ছে না, সমস্ত বিষয়ে খোঁজখবর নেন। জানতে পারেন দরিদ্র পরিবারের বহু শিশু শ্রমের সঙ্গে যুক্ত। এরপর নিজেই পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে দেখা করে বলেন, ‘টাকা, খাবার, বইখাতা, স্কুলের বেতন— যা-ই দরকার হোক না কেন, নির্দ্বিধায় আমার কাছে চলে আসুন। আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু দয়া করে সন্তানদের স্কুলে পাঠান।’ পাশাপাশি এর পরেও কণও অভিভাবক যদি সন্তানকে স্কুলে না পাঠান, তা হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পরমশিবম।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন