সিধু মুসেওয়ালার খুনের মাস্টারমাইন্ড গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, দাবি দিল্লি পুলিশের

যদিও কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Gangster Lawrence Bishnoi) পঞ্জাবের জনপ্রিয় গায়কের খুনের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পঞ্জাবের বিখ্যাত গায়ক (Punjab popular Singer) তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala)  খুনের মূল পরিকল্পনাকারী আর কেউ নয়, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Gangster Lawrence Bishnoi )। বুধবার রাতে এমনই দাবি করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। সেই সঙ্গে নৃশংস খুনের ঘটনায় জড়িত আরও পাঁচজনকে শনাক্ত করারও দাবি জানিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল (Special Cell, Delhi Police)। যদিও কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Gangster Lawrence Bishnoi) পঞ্জাবের জনপ্রিয় গায়কের খুনের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। জেরার মুখে জানিয়েছে, ‘দলের বাকি সদস্যরা ওই খুনের পরিকল্পনা করলেও তাকে কিছুই জানানো হয়নি।’ যদিও সেই দাবি মানতে রাজি হননি দিল্লি পুলিশের স্পেশাল সেলের দুঁদে আধিকারিকরা।

গত মাসের ২৯ তারিখে পঞ্জাবের মনসায় (Punjab Mansa District)  বাড়ি ফেরার পথেই আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন ২৮ বছর বয়সী পঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala)। খুন হওয়ার আগের দিনই তাঁর নিরাপত্তা তুলে নিয়েছিল পঞ্জাবের আপ সরকার (Punjab AAP Government)। মুসেওয়ালার (Sidhu Moose Wala) নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে জেনেও কেন পঞ্জাবের আপ সরকার নিরাপত্তা তুলে নিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খুনের পরেই কানাডা প্রবাসী খালিস্তানপন্থী নেতা গোল্ডি ব্রার (Goldy Brar) ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, সিধু মুসেওয়ালাকে (Sidhu Moose Wala) তিনিই খুন করিয়েছেন। গোটা দেশেই জনপ্রিয় গায়কের নৃশংস খুন নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। খুনের পিছনে নাম জড়ায় তিহার জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Gangster Lawrence Bishnoi)।

সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় জেরা করার জন্য তিহার জেলে বন্দি লরেন্স বিষ্ণোইকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ। টানা জেরা করার পরে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা নিশ্চিত, পঞ্জাবের জনপ্রিয় গায়কের খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী লরেন্স বিষ্ণোই-ই (Gangster Lawrence Bishnoi)।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে