রাজস্থানে ভয়াবহতা! বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২৪ জন শিশু

রাজস্থানের সিকারের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যার ফলে এলাকার বায়ুর মান দিনের পর দিন খারাপ হওয়ার বিষয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা! রাজস্থানের একটি শিল্প এলাকায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে প্রায় ২৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং অস্বস্তির অভিযোগ করার পর তাদের সকলকে রাজস্থানের সিকারের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যার ফলে এলাকার বায়ুর মান দিনের পর দিন খারাপ হওয়ার বিষয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা সকলেই শিল্পাঞ্চল এবং বাস ডিপোর কাছে দূষিত বায়ুর শিকার।

বাতাসের দূষিত ধোঁয়ায় তাঁরা অসুস্থ হয়ে গিয়েছেন বলে অভিযোগ। যদিও এই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা মাঝে মধ্যেই বিষাক্ত ধোঁয়ার অভিযোগ করে থাকেন। এই অঞ্চলে যানবাহনের এতটাই দাপাদাপি, সাধারণ মানুষের পথচলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই অঞ্চলে দূষণের প্রাথমিক কারণ, কাপড় পোড়ানো। যার ফলে দূষণের মাত্রা আরও বেড়ে গিয়েছে। এই ২৪ জন শিশুর মধ্যে কয়েকজন প্রাপ্তবয়স্ক আছেন বলে খবর। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, ভর্তি হওয়া সকলের অবস্থা স্থিতিশীল।

সিকারের শিল্প এলাকায়, প্রাথমিকভাবে শিশুরা ধোঁয়া লক্ষ্য করেছিল, কিন্তু কেউই এটিকে গুরুত্বের সঙ্গে নেয়নি। ধোঁয়ায় নাকে আসার পরেও তাঁরা সেখান থেকে সরে যায়নি। সেই কারণেই তাদের শ্বাসকষ্ট, হাঁচি এবং শ্বাসরোধের সমস্যা দেখা দিয়েছিল। তবে এখন সবাই ভাল আছেন। তবে এই বিষাক্ত ধোঁয়ার বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ এখন পরীক্ষা করছে, তবে এখনও দূষণ বৃদ্ধির উৎস সম্পর্কে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে।

লাল লঙ্কা-লবঙ্গ সহ এই মশলা পোড়ালে হবে মুশকিল আসান! মেনে চলুন নিয়ম

৩১ মে রাহুর গতিপথ পরিবর্তন, অভাবে মুড়ে যাবে ৪ রাশির জাতকের জীবন

আজকের রাশিফল: ওষুধের ব্যবসায়ীদের আজ বিশেষ দিন, প্রচুর লাভ হবে…

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র