SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, তুলকালাম খড়দহে

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। এবারের ঘটনা খড়দহের। ২০০২ সালের তালিকায় নাম না থাকায় আতঙ্ক তৈরি হয় যুবকের মনে। তাই তিনি বিশ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যুবকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। যদিও ওই যুবক ও তাঁর পরিবারের কাছে সবরকম তথ্যপ্রমাণ রয়েছে। তারপরেও নিশ্চিন্তে থাকতে পারছেন না যুবকের পরিবার। আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন আকবর আলি নামে এক যুবক। তাঁর স্ত্রী জাহানারা বিবি জানিয়েছেন প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। যদি SIR হয় তাহলে কী হবে তাই ভেবে পাচ্ছেন না তাঁরা।    

SIR NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।  কেউ আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন। SIR আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কুলপি বিধানসভার ভোলা গ্রাম পঞ্চায়েতের কালিচরণপুর গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে সাঁইথিয়া থেকেও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। ক্রমেই রাজ্যে চওড়া হচ্ছে আতঙ্কে মৃত্যুর তালিকা।

NRC আতঙ্কে আগরপাড়ার পানিহাটিতে আত্মহত্যা করেছিলেন প্রদীপ কর। তিনি লিখে গিয়েছিলেন NRC আর SIR নিয়ে আতঙ্কিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে প্রদীপ করের নাম থাকলেও অন্য চার ভাই বোন NRC- এর আওতায় ছিল। এই ভয়ই কুরে কুরে খাচ্ছিল প্রৌঢ়কে। তাই শেষ পর্যন্ত, আত্মহননের পথই বেছে নেন তিনি।

তারপর দিনহাটার বাসিন্দা বছর ষাটেকের বৃদ্ধ খাইরুল শেখ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ভোটার তালিকায় নামের বানান ভুল থাকার জন্য খাইরুল আতঙ্কিত ছিলেন প্রথম থেকেই। বৃদ্ধের নাম খাইরুল শেখ, কিন্তু ভোটার তালিকায় নাম আসে খয়রু শেখ।। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলেন। ২৭ অক্টোবর সোমবার SIR ঘোষণা হওয়ার পর থেকেই খাইরুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তারপরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

গত বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারের খয়েরবুনি গ্রামে ক্ষিতীশ মজুমদার নামে এক ৯৫ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির বাসিন্দা। মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে কাঁটা হয়ে ছিলেন তিনি। পুশ ব্যাকের ভয় পেতেন প্রবল। সেকথা বলতেনও সকলকে। প্রথমদিন থেকেই নথিপত্র নিয়ে চিন্তিত ছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে ক্ষিতীশ মজুমদারের নাম ছিল না। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সম্প্রতি বারাকপুরেও কাকলী সরকার নামে এক মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা তিনি, বিয়ে হয়েছিল বারাকপুরে। তিনিও SIR নিয়ে চিন্তা করছিলেন। সেই কারণেই আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন কাকলী, এমনটাই দাবি পরিবার।  

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…