SIR 2.0: ৪ নভেম্বর থেকে বাড়ি-বাড়ি গিয়ে দেওয়া হবে ফর্ম, ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের পর এবার পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যবেক্ষণ সমীক্ষা বা এসআইআর। আজ সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর বিজ্ঞান ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে ওই ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে সেগুলি হল- পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাডু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, কেরল, গুজরাত গোয়া, আন্দামান নিকোবর, রাজস্থান, মধ্যপ্রদেশ  ও ছত্তিশগড়। এদিন মধ্যরাত থেকেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সেই সঙ্গে কবে সাধারণ ভোটাররা এনুমেরেশন ফর্ম পাবেন, কবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, কবে চূড়ান্ত ভোটার তালিকা জানা যাবে তা নিয়েও বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি।

ঢাকঢোল পিটিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘প্রথম পর্যায়ে বিহারে সফলতার সঙ্গে এসআইআর সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন জরুরি। তাই ১২ রাজ্যে এসআইআর শুরু করা হচ্ছে। যাতে নিবিড় সমীক্ষার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য প্রতি বুথ পিছু একজন করে বুথ লেভেল অফিসার (বিএলও) থাকবেন। কোনও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না।তবে যারা অবৈধ ও অযোগ্য হিসাবে বিবেচিত হবেন, তাদের কারও নাম ভোটার তালিকায় থাকবে না। তালিকা থেকে বের করে দেওয়া হবে। এসআইআরের কাজ চলবে।’

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘ তিন ধাপে হবে এসআইআর প্রক্রিয়া। প্রথমে বিএলও, ইআরও এবং অন্যান্য আধিকারিকদের প্রশিক্ষণ হবে। তার পরে আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। এর পরে এনুমারেশন ফর্ম বিলি করা হবে। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ১২০০ ভোটারের সীমানা মানা হবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাঁদের নাম মেলেনি, তাঁদের নোটিশ পাঠানো হবে। কারও কোনও দাবি এবং আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।’

সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন,  ‘সোমবার রাত বারোটা থেকেই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে। আগামিকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।’ প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘বৈধ ভোটারদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় তার জন্য বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও তিন-তিনবার প্রতি ভোটারের বাড়িতে পৌঁছবেন। ভোটারদের পড়তে বা লিখতে সমস্যা রয়েছে, তাঁদের সাহায্য করবেন বিএলওরা। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন।’

মূলত আগামী বছর এখানে বিধানসভা ভোট রয়েছে সেই সব রাজ্যেই এসআইআর শুরু করা হচ্ছে। তবে তালিকায় নাম নেই বিজেপি শাসিত অসমের। কেন অসমকে বাড়তি সুবিধা দেওয়া হল তা নিয়ে চরম হাস্যকর ব্যাখ্যা দিয়েছেন জ্ঞানেশ কুমার। কী বলেছেন তিনি? প্রধান নির্বাচন কমিশনারের যুক্তি , ‘আইনে অসমের নাগরিকত্বের জন্য আলাদা বিধান রয়েছে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বৈধ নাগরিকদের যাচাইয়ের জন্য ইতিমধ্যেই সেখানে এনআরসি পরিচালিত হয়েছে। সুতরাং, অসমে SIR-এর জন্য পৃথক আদেশ জারি করা হবে।’  তার ওই কথা শুনেই হাসাহাসিতে মেতে ওঠেন সাংবাদিকরা।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে