রাজ্যের ডিজিপি–কে শোকজ সুপ্রিম কোর্টের, আইনশৃঙ্খলা প্রশ্নে পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তি, হুমকি ও প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে শোকজ করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তাঁকে ব্যক্তিগতভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু থেকেই এই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে এসআইআর-এর হিয়ারিং পর্ব শুরুর পর বিভিন্ন জায়গায় গন্ডগোলের ঘটনা সামনে আসে। কোথাও বিডিও অফিসে ভাঙচুর, কোথাও আবার সরকারি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। কিছু ঘটনায় শাসক দলের জনপ্রতিনিধিদের নামও উঠে এসেছে।এই সমস্ত ঘটনা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরে নির্বাচন কমিশন জানায়, হুমকি ও হিংসার মাধ্যমে এসআইআর প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চলছে। কমিশনের আরও অভিযোগ, একাধিক ঘটনায় এখনও পর্যন্ত যথাযথ এফআইআর দায়ের করা হয়নি। এই প্রেক্ষিতেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডিজিকে শোকজ করে সুপ্রিম কোর্ট।

আদালত জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO)। ১৪ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে, যাতে তাঁরা নথি যাচাই সম্পূর্ণ করে সিদ্ধান্ত নিতে পারেন। একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট করেছে, এসআইআর প্রক্রিয়ায় কোনও রকম বাধা বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এখন নজর পীযূষ পান্ডে কী ব্যাখ্যা দেন, তার দিকেই।

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা