বন্ধুর সঙ্গে বোনের প্রেম, চপার দিয়ে প্রেমিকের ধড় মুণ্ড আলাদা করল দাদা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কানপুরের চাকেরি এলাকায় বন্ধুত্ব, বিশ্বাস এবং প্রতিশোধের এমন এক ঘটনা ঘটে গিয়েছে যা কার্যত শিউড়ে ওঠার মতো। এই গল্পের সূচনা দুই বন্ধুর বন্ধুত্ব দিয়ে, শেষ রক্তগঙ্গা বইয়ে।
একই পাড়ায় বাস ঋষিকেশ এবং পবনের। প্রতিবেশী থেকে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে সময় লাগেনি। তারা একসঙ্গে ঘুরে বেড়াত, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আড্ডা বসে দিত, উৎসবের সময় একে অপরের বাড়িতে যেত।

দু’জনের বন্ধুত্বকে এলাকায় উদাহরণ হিসেবে বিবেচনা করা হত। কিন্তু পবন বর্তমানে জেলে। কেন জেলে যেতে হয়েছে পবনকে? আসলে সবচেয়ে কাছের বন্ধু ঋষিকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল পবনের বোনের। সেই সম্পর্কই পবন সহ্য করতে পারেনি। ফলে বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয় এবং সিদ্ধান্ত নেয় যে যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে তার বন্ধুকে ক্ষমা করবে না।

৩১ অগস্ট রাতে কানপুরের পরিবেশ গণেশ উৎসবে মুখরিত ছিল। ঢোল, কার্ড এবং রঙিন আলোর মাঝে, পবন তার অন্যান্য বন্ধুদের সঙ্গে মিলে এক ভয়াবহ ষড়যন্ত্র তৈরি করে। সে তার বন্ধু প্রিন্সকে কোনও অজুহাতে ঋষিকেশকে ফোন করতে বলে। প্রিন্স তাই করে। ঋষিকেশ জানতেন না এটাই তাঁর জীবনের শেষ রাত হতে চলেছে। পরে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে প্রিন্স, পবন এবং অন্যান্য কয়েকজন যুবক তাকে জোর করে বাইকে করে নিয়ে যাচ্ছে। ঋষিকেশকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়। সারারাত তাঁকে বেঁধে রাখা হয়। এই ঘটনায় আটজন জড়িত ছিল। এরপর পবল ধারালো চপার দিয়ে ঋষিকেশের ধড় মাথা আলাদা করে দেয়। পুরো ঘটনার ভিডিও পবন নিজের মোবাইলে রেকর্ড করে। ঋষিকেশেটি কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা এবং বোনের সম্মানের নামে প্রতিশোধের একটি রক্তাক্ত গল্প।

হত্যার পর, মৃতদেহ একটি বস্তায় ভরে রাখা হয়। তারপর সুযোগ বুঝে হাত-পা বেঁধে একটি ই-রিকশায় করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। এদিকে ঋশিকেশের পরিবার তাদের ছেলেকে খুঁজতে থাকে। কিন্তু তারা কিছুতেই ঋষিকেশের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। বাধ্য হয়ে তারা পুলিশের কাছে যায়। তদন্ত শুরু করে পুলিশ। এরপর সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করতেই বেরিয়ে আসে আসল ঘটনা। একসময় পবনের সঙ্গীসাথী রা পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে। তারপরেই পবনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক