ফের যোগী রাজ্যে ভয়াবহ দুর্ঘটনা,নিহত ৬

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন এবং তিনজন আহত হয়েছেন। জৌনপুরের গৌরববাদ শাহপুর এলাকার প্রসাদ ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি প্রয়াগরাজের দিকে যাচ্ছিল৷ নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুজন মহিলা  রয়েছেন। তারা দুর্ঘটনাস্থলে প্রাণ হারান। তবে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বারাণসী ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে  পালিয়ে গেছে। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। ইতিমধ্যেই পুলিশ ওই ট্রাকটিকে  বাজেয়াপ্ত হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে। তবে কি করে এই দুর্ঘটনা ঘটল  তা এখন জানা যায়নি। এই ঘটনা  নিয়ে শুরু হয়েছে তদন্ত।

প্রসঙ্গত, যোগীরাজ্যে লাগাতার লেগে আছে পথ দুর্ঘটনা। গত ২৬ শে ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে সিকরাড়া থানা এলাকার সমধগঞ্জ বাজারের কাছে একটি ট্রাক্টরের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে প্রাণ হারান ৬ জন শ্রমিক।  এছাড়াও গত ১০ ই জানুয়ারি উত্তর প্রদেশের মহাসড়কে  একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।  এই ঘটনায় ১ জন শিশু সহ আট জন যাত্রী ঘটনাস্থলেই দগ্ধে হয়ে প্রাণ হারান। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি