ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে গ্রে হাউন্ড বাহিনীর এনকাউন্টার, খতম ৬ মাওবাদী

মাওবাদী দমনে বড়সড় সাফল্য। ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে ছয় জন মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধি: মাওবাদী দমনে বড়সড় সাফল্য। ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে ছয় জন মাওবাদী। এখনও ওই এলাকা ঘিরে ধরে চলছে চিরুনি তল্লাশি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে তেলেঙ্গানা পুলিস, ছত্তিশগড় পুলিস এবং সিআরপিএফের একটি যৌথ দল অভিযান চালায়। তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে কিস্তরাম থানা এলাকার জঙ্গলে মাওবাদীদের ডেরার চলে অভিযান। সেই অভিযানে অংশ নিয়েছিল মাওবাদী দমনের জন্য তৈরি তেলেঙ্গানা পুলিশের বিশেষ প্রশিক্ষিত গ্রে-হাউন্ড বাহিনী। তাঁরাই অভিযানে নেতৃত্ব দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রে-হাউন্ড বাহিনীর সঙ্গেই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৬ মাওবাদীর।

সূত্রের খবর, সোমবার ভোর থেকেই তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে কিস্তরাম থানা এলাকার জঙ্গল ঘিরে ফেলে যৌথ বাহিনী। নিরাপত্তাবাহিনীর দেখা পেতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালাতে শুরু করে মাওবাদী দমনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গ্রে-হাউন্ড বাহিনী। শুরু হয়ে যায় তুমুল গুলির লড়াই। ঘণ্টাখানেকের বেশি চলে এনকাউন্টার। পরে জানা যায়, এই গুলির লড়াইয়ে ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিরাপত্তাবাহিনীর কেউ হতাহত হয়নি। তেলেঙ্গানার ভদ্রদরি কথাগুদেম জেলার পুলিশ সুপার সুনীল দত্ত জানিয়েছেন, এখনও ওই জঙ্গল ঘিরে ধরে চলছে তল্লাশি অভিযান। মাঝে মধ্যেই ভেসে আসছে গুলির শব্দ। উল্লেখ্য, গত নভেম্বর মাসে মাওবাদী দমনে বড়সড় সাফল্য পায় মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী। সেই সংঘর্ষে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে খতম হয়েছিল ২৬ মাও জঙ্গি।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী