তুষারপাতে হিমাচল প্রদেশে স্তব্ধ জনজীবন, বন্ধ ১৩৪টি সড়ক পথ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশে শুরু হয়েছে নতুন করে তুষারপাত। তুষারপাতের কারণে হিমাচল প্রদেশে চারটি জাতীয় সড়কসহ ১৩৪টি সড়ক বন্ধ হয়ে গিয়েছে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, মঙ্গলবার রাত থেকে থেমে থেমে তুষারপাত অব্যাহত রয়েছে। ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি পর্যন্ত জারি হয়েছে তুষারপাত এবং বৃষ্টিপাতের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।

তুষারপাত এবং ভারী তুষারপাতের পূর্বাভাস কৃষক এবং ফল ও সবজি চাষীরা আনন্দিত হয়েছে। কৃষি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, এই আর্দ্র আবহাওয়া রবি ফসলের জন্য উপকারী হতে পারে। স্থানীয় এক হোটেল ব্যবসায়ী বলেন, “তুষারপাতের ফলে পর্যটকদের ভিড় বাড়বে এবং আমরা আগামী দিনে ভাল ব্যবসার আশা দেখছি। মানালি, ডালহৌসি, সাংলা, নারকান্ডা এবং কুফরির মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে মাঝারি তুষারপাত হয়েছে। নিচু পাহাড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত  রয়েছে। আর এই আবহাওয়ার জেরেই হিমাচলপ্রদেশে বাড়ছে পর্যটকদের সংখ্যা।

অন্যদিকে রাজ্য জরুরি অপারেশন সেন্টার অনুসারে লাহুল ও স্পিতি জেলায় সর্বাধিক ১২০ টি রাস্তা বন্ধ রয়েছে এবং রাজ্যে প্রায় ৪০০ টি ট্রান্সফর্মার বিঘ্নিত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, কুকুমসেরিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস, নারকান্ডায় তাপমাত্রা ছিল মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াস, কল্পায় মাইনাস ১.২ ডিগ্রি, কুফরিতে ০.১ ডিগ্রি, ডালহৌসিতে ১ ডিগ্রি, মানালিতে ১.৪ ডিগ্রি এবং সিমলায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে লাগাতার তুষারপাতের জেরে জল, বিদ্যুৎ মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি ব্যাহত হচ্ছে। আর তারফলে ব্যাহত হয়েছে জনজীবন।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ