‘কিছু অনিয়ম সামনে এসেছে’, নিট কেলেঙ্কারি কার্যত স্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গোটা দেশ উত্তাল। দফায় দফায় চলছে পরীক্ষার্থীদের বিক্ষোভ।  শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই পরিস্থিতি রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান  সাফ জানিয়েছে দেন,’ নিট পরীক্ষায় দুটি কেন্দ্রে অনিয়ম সামনে এসেছে।’ আর  এই বক্তব্যের মাধ্যমে কার্যত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্বীকার করে নিলেন নিটের মতো  সর্বভারতীয় পরীক্ষাতে বেনিয়ম হয়েছে।

এদিন কি বললেন ধর্মেন্দ্র প্রধান ? তিনি জানান, ‘নিট ঘটনার সঙ্গে যদি এনটিএ-র আধিকারিকরা যুক্ত থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সরকার এই বিষয়ে উদ্বিগ্ন, কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কঠোর শাস্তি পাবে। ‘ বলা বাহুল্য, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরব হয়েছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্ব। তারা দাবি করেছেন, ‘বিজেপি সরকার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চায় না এই দুর্নীতি নিয়ে তদন্ত হোক। সেইজন্য তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।‘ এই পরিস্থিতির মাঝে রবিবার নিট পরীক্ষায় যে বেনিয়ম হয়েছে তাতে কার্যত মান্যতা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য,   ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। যাঁরা উচ্চমাধ্যমিকের পরেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। এই পরীক্ষাই তাঁদের পথ প্রশস্ত করে। কিন্তু বর্তমানে মানুষ কিছু জয় করার লক্ষে সঠিক পথের থেকে বেঠিক পথই বেছে নেয়। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যুগ, খুব সহজেই টাকার লোভে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। যাতে কিনা বিপাকে পড়েন অনেক নিরপরাধ পরীক্ষার্থীরাও। বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড নিয়ে  তদন্ত চলেছে সুপ্রিম কোর্টে ।

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী