মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

Share:

নিজস্ব প্রতিনিধি: আজই স্পষ্ট হয়ে যাবে মুম্বই পুরনিগম (BMC) নির্বাচনের ফলাফল। মহারাষ্ট্রের পুর নির্বাচনে আজ শুক্রবার ২৯টি পুরসভার ফল ঘোষণা করা হবে। চলছে গণনা। ইতিমধ্যে, জলগাঁও থেকে সামনে এসেছে চমক দেওয়ার মত একটি খবর। জলগাঁও পৌর কর্পোরেশন নির্বাচনে একই পরিবারের তিন সদস্য জয়ী হয়েছেন । এই জয়কে ঢোল ও করতাল বাজিয়ে উদযাপন করতে দেখা গিয়েছে।   

কোলহে পরিবারের সদস্য ললিত কোলহে, সিন্ধুতাই কোলহে এবং পীযূষ ললিত কোলহে পৌর নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।   জানিয়ে রাখা ভালো,  ললিত কোলহে জেলে থাকাকালীন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জিতেছেন। তিন প্রার্থীই মহাযুতির টিকিটে জয়ী হয়েছেন। তাঁদের এই জয়ের উৎসব উদযাপনের ভিডিওতে দেখা গিয়েছে, ললিত কোলহের স্ত্রী, সিন্ধুতাই কোলহের পুত্রবধূ এবং পীযূষ ললিত কোলহের মা তাদের ছেলেকে জড়িয়ে ধরে আনন্দে নাচ করছেন।  ললিত কোলহের স্ত্রী সরিতা কোলহে এই জয়ের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, “আজ ভোট দিয়ে ভোটাররা জেলের দরজা ভেঙে আশীর্বাদ করেছেন।”  আবেগপ্রবণ সরিতা কোলহে  বলেছেন, তাঁর ছেলে, স্বামী এবং শাশুড়ি সকলেই নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি আরও বলেন যে ললিতকে  গ্রেফতারের পর থেকে তিনি জুতো পরেননি এবং স্বামী বাড়ি ফিরে আসার পরই তিনি চটি পরার প্রতিজ্ঞা করেছেন। 

আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে ১৫-০ টার্গেট বেঁধে দিলেন অভিষেক

উল্লেখ্য, ২০১৭ সালের বিএমসি নির্বাচনে, অবিভক্ত শিবসেনা একক বৃহত্তম দল হিসেবে  সামনে আসে।  তারা ৮৪টি আসন  জেতে যেখানে বিজেপি ৮২টি আসন  জিতে মাত্র দুই  আসনে পিছিয়ে ছিল। কংগ্রেস ৩১টি, এনসিপি নয়টি এবং এমএনএস সাতটি আসন জিতেছিল। তবে শুক্রবার  প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছে, এশিয়ার ধনিতম পুর কর্পোরেশন বিএমসি বা বৃহন্মুম্বইয়ে বিজেপি এবং শিন্ডে সেনা জোট এগিয়ে।  উদ্ধব ও রাজ ঠাকরের জুটিও প্রাণ দিয়ে লড়াই করেছে। আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে।   

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে