পশ্চিম মেদিনীপুরে ১৫-০ টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, গড়বেতা :  ভোটের আগে জেলা সফরের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ১৫-০ টার্গেট বেঁধে দিলেন তিনি। শুক্রবার সেখানে জনসভায় তিনি বলেন, গতবারের মতো পশ্চিম মেদিনীপুরে আর ১৩-২ নয়, ১৫-০ করতে হবে। এক সময় সিপিএম বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করেছে। জল বন্ধ করে দেওয়া থেকে শুরু করে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, সিবিআই থেকে বাঁচতে অমিত শাহের পদলেহন করে বিজেপিতে গিয়েছে। নিচে সিপিএমের হার্মাদ, ওপরে বিজেপির গদ্দার। পশ্চিম মেদিনীপুরের এটাই বিরোধী মডেল। শুধু জার্সিটা বদলেছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির টাকা, জলের টাকা, রাস্তার টাকা আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি আরো বলেছেন SIR প্রক্রিয়ায় সময়সীমা ১৫ই জানুয়ারি থেকে বাড়িয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় ফের সময় সময় বাড়ানো নিয়ে কমিশনকে নিশানা করেছেন তিনি।

খসড়া তালিকায় মৃত ব্যক্তিদের মঞ্চে তুলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন জ্ঞানেশ কুমারের ছানি অপারেশন করাতে হবে। যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে। যেভাবে মানুষের ওপর অন্যায় অত্যাচার বঞ্চনা হচ্ছে তার উত্তর ভোটের মাধ্যমেই দিতে হবে। বিজেপি কোনও জায়গায় আসন পাওয়া মানেই সিপিএমের হার্মাদদের অক্সিজেন দেওয়া হবে। শেষ মুহূর্তে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার জন্য নিয়ম এক রকম, গুজরাটের জন্য নিয়ম অন্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। SIR আতঙ্কে এখনও পর্যন্ত ৮৩ জনের মানুষের মৃত্যু হয়েছে। অনৈতিকভাবে বিএলওদের ওপর চাপ দেওয়া হচ্ছে ।

তৃণমূলের জনকল্যানকর প্রকল্প আটকে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি। অন্যায়ভাবে ফন্দি করে কিছু আটকানো যাবে না। এই মাটি ব্রিটিশদের তাড়িয়েছিল। মোদি-শাহ কিছুই নয়। ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। তাঁর কথায় এদিন উঠে এসেছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর