১৫ বছর পর বাবার খুনিকে খুন করে প্রতিশোধ নিল ছেলে, যোগী রাজ্যে ভয়ঙ্কর ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বাবার খুনের প্রতিশোধ ১৪ বছর পর নিল ছেলে। যোগী রাজ্য উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের মঙ্গলোরা গ্রামে ১৪ বছর আগে বাবার খুনের প্রতিশোধ নিতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতের পরিবারের দায়ের করা অভিযোগ অনুসারে, জয়বীরের খুনের ঘটনা পুরনো শত্রুতার জেরই করা হয়েছে। রাহুল জয়বীরের প্রতিবেশী। তাদের বাড়ির মধ্যে দূরত্ব মাত্র ৩০ মিটার। ১৫ বছর আগে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১১ সালে জয়বীর রাহুলের বাবা সত্যভানকে গুলি করে খুন করে। যার জন্য তিনি ১১ বছরের কারাদণ্ডও ভোগ করেছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর গত তিন বছর ধরে জয়বীর ওই গ্রামেই বসবাস করছিলেন। সুযোগ পেয়েই বাবার খুনিকে খুন করে রাহুল। তিনটি গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি জয়বীরের বুকে লাগে, যার ফলে তিনি পড়ে যান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তিনি মারা যান। হামলার পর রাহুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় জয়বীর নামে নিহত ব্যক্তি তার জমি থেকে কাজ সেরে থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই অভিযুক্ত রাহুল (৩০) তার উপর গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার সিং সাংবাদিকদের জানিয়েছেন যে পলাতক রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অফিসার আরও জানান, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশের দল মোতায়েন করা হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে