শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনশনের একুশতম দিনের মাথায় পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে ভর্তি করা হল হাসপাতালে। আজ, শনিবার সকালে দিল্লির যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশ সোনমকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। দুদিন আগেই একটি মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, সোনমের জীবন বাঁচাতে, তার জন্য যা করার করুন। তারপরেই এদিন আসরে নামে দিল্লি পুলিশ। বিষয়টি নিয়ে দিল্লি পুলিশ এক্সে লিখেছে, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং ৫৯ বছর বয়সী সোনমের স্বাস্থ্যের কথা মাথাতে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও আন্দোলনকারী যেন ভুল না বোঝে। আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান।

আরও পডুন: অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় লাগাতার প্রশ্নপত্র ফাঁস ও ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছেন তিনি। ককরোচ জনতা পার্টির সঙ্গে এই আন্দোলনে নাম লিখিয়েছেন সোনম ওয়াংচুক। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা, সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা পরিচালনায় সংস্কার এবং এই প্রশ্নফাঁস কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে তিনি দিল্লির যন্তর মন্তরে গত ২৮ জুন থেকে অনশন আন্দোলন শুরু করেছেন। কুড়ি দিনের বেশি এই অনশন আন্দোলন হয়ে গিয়েছে। সোনমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, তাঁর মাল্টি অর্গ্যান ফেলিওর হতে পারে, যে কোনও মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই সোনমের অনশন ভাঙতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এক সমাজকর্মী। তারপরেই আদালত কেন্দ্রকে কড়া নির্দেশ দেয়। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে পুলিশ। দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোনমকে। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সুস্থ রয়েছেন সোনম।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান