কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দার্জিলিং মানেই ম্যাল, টয় ট্রেন বা চা-বাগান। এই পরিচিত ছবির বাইরে যদি প্রকৃতির এক শান্ত, নিরিবিলি ঠিকানা খুঁজে থাকেন, তাহলে দাওয়াইপানি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। দার্জিলিং শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি এখনও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে। স্থানীয় ভাষায় ‘দাওয়াইপানি’ শব্দের অর্থ ‘ঔষধি জল’। প্রায় ৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, পাইন বন, চা-বাগান এবং পাহাড়ি জীবনের সরলতা এক অনন্য অভিজ্ঞতা দেয়।

দর্শনীয় স্থান

কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট– ভোরের সূর্যোদয়ে বরফঢাকা শৃঙ্গের রূপ মন কেড়ে নেবে।

সেনচাল অরণ্য-পাখি দেখা, প্রকৃতির মাঝে হাঁটা ও ফটোগ্রাফির জন্য আদর্শ।

লামাহাটা ইকো পার্ক-মাত্র ৩০ মিনিটের দূরত্বে সবুজে ঘেরা সুন্দর পার্ক।

গ্লেনবার্ন, তাকদা ও লামাহাটা চা বাগান– সবুজ চা-বাগানের মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন।

দার্জিলিং ডে ট্রিপ– বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ও পদ্মজা নাইডু জু সহজেই ঘুরে দেখা যায়।

কী খাবেন?

দাওয়াইপানির অধিকাংশ হোমস্টেতেই ঘরোয়া পাহাড়ি খাবার পরিবেশন করা হয়। মেনুতে সাধারণত থাকে গরম-গরম মোমো, থুকপা, নেপালি স্টাইল চিকেন, ডাল ভাত, স্থানীয় অর্গানিক শাকসবজি, পাহাড়ি চা। সাধারণ অথচ টাটকা খাবারের স্বাদই এখানে ভ্রমণের অন্যতম আকর্ষণ।

কোথায় থাকবেন?

দাওয়াইপানিতে মূলত হোমস্টের ব্যবস্থাই রয়েছে। স্থানীয় বাসিন্দাদের পরিচালিত এই হোমস্টেগুলিতে আরামদায়ক কক্ষ, পাহাড়ের ভিউ, ঘরোয়া খাবার এবং আন্তরিক আতিথেয়তা পাওয়া যায়।

বাজেট

কলকাতা–নিউ জলপাইগুড়ি ট্রেন: ₹৫০০–₹১,৫০০

NJP থেকে দাওয়াইপানি শেয়ার/রিজার্ভ গাড়ি: ₹৫০০–₹৩,০০০ (গাড়ির ধরন অনুযায়ী)

হোমস্টে (খাবারসহ): ₹১,৫০০–₹২,৫০০ (প্রতি রাত)

মোট খরচ: প্রায় ₹৬,০০০–₹১০,০০০ (যাতায়াতের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে)।

কখন যাবেন?

সেপ্টেম্বর থেকে এপ্রিল দাওয়াইপানি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে আকাশ পরিষ্কার থাকে এবং কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনাও সবচেয়ে বেশি। বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি থাকায় সে সময় ভ্রমণ এড়িয়ে যাওয়াই ভাল

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান