দূষণ থেকে বাঁচতে দিল্লি থেকে জয়পুরে চলে গেলেন সোনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ওই দূষণ থেকে বাঁচতে চিকি‍ৎসকদের পরামর্শে দিল্লি থেকে জয়পুরে অস্থায়ী আস্তানা গাড়লেন সোনিয়া গান্ধি। প্রচণ্ড শ্বাসকষ্টের হাত থেকে বাঁচতেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে দিল্লি থেকে অন্য কোনও দূষণহীন শহরে কিছুদিন থাকার পরামর্শ দিয়েছেন চিকি‍ৎসকরা। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই মায়ের সঙ্গে দেখা করতে জয়পুর যাচ্ছেন রাহুল গান্ধি। জয়পুর থেকেই বুধবার ছত্তিশগড়ে নির্বাচনী প্রচার সভায় যাবেন তিনি।

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। গত সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্টের কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। বেশ কয়েকদিন ভর্তি থাকার পরে শারীরিক অবস্থার উন্নতি ঘটায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। চিকি‍ৎসকরা পই পই করে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীকে ধুলো ও দূষণ থেকে সতর্ক থাকার কথা জানিয়েছিলেন।

গত কয়েকদিন ধরেই দেশের রাজধানীতে বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার সকালেও দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বাতাসের গুণগত মান ছিল ৩৭৫। তাই কোনও ঝুঁকি না নিয়ে রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দিল্লি ছেড়ে অন্য কোথাও আস্তানা গাড়ার জন্য সোনিয়াকে পরামর্শ দেন চিকি‍ৎসকরা। ওই পরামর্শ মেনেই জয়পুরে চলে আসেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। মরুরাজ্যের রাজধানীতে বাতাসের গুণগত মান ৭২। এই প্রথম নয়। এর আগে ২০২০ সালেও প্রচণ্ড দূষণের কারণে দিল্লি ছেড়ে গোয়ায় গিয়েছিলেন সোনিয়া। রাজধানীর দূষণ মাত্রার উন্নতি ঘটায় পরে ১০ জনপথে ফিরে গিয়েছিলেন।

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার মহিলার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে