জি অধিগ্রহণ থেকে সরে দাঁড়াল সোনি এন্টারটেইনমেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হলো। সুভাষ চন্দ্রের মালিকানাধীন জি এন্টারটেইনমেন্ট অধিগ্রহণ থেকে সরে দাঁড়াল জাপানি সংস্থা সোনি এন্টারটেইনমেন্ট। অধিগ্রহণের পরে নয়া সংস্থার মাথায় কে থাকবেন তা নিয়ে দুই পক্ষ কোনও ঐক্যমতে পৌঁছতে পারেনি। আর তার ফলেই জি এন্টারটেইনমেন্ট অধিগ্রহণের প্রাথমিক চুক্তিপত্র বাতিল করে দিয়েছে জাপানি সংস্থাটি।

গত দুই বছর ধরেই জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস অধিগ্রহণ নিয়ে আলোচনা চালাচ্ছিল সোনি এন্টারটেইনমেন্ট। মূলত অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্সের মতো ওটিটি সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতেই এক হাজার কোটি ডলারের বিনিময়ে জি গোষ্ঠীর মালিকানাধীন বিভিন্ন টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল জাপানি সংস্থাটি। ২০২১ সালে এ নিয়ে দুই সংস্থার মধ্যে প্রাথমিক চুক্তিও হয়েছিল।

কিন্তু জি অধিগ্রহণের পরে গঠিত নতুন সংস্থার শীর্ষ পদে কে থাকবে তা নিয়েই দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। জি গোষ্ঠীর পক্ষ থেকে প্রথম থেকেই দাবি জানানো হচ্ছিল, নয়া সংস্থার শীর্ষ পদে থাকবেন সুভাষ চন্দ্রের ছেলে পুনীত গোয়েঙ্কা। প্রথমে ওই প্রস্তাবে আপত্তি না থাকলেও পরে বেঁকে বসে সোনি এন্টারটেইনমেন্টের শীর্ষ কর্তারা। কেননা, জি এন্টারটেইনমেন্টের সিইও পুনীত গোয়েঙ্কার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। তাই সুভাষ পুত্রকে নয়া সংস্থার শীর্ষ পদে বসালে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা চটে যেতে পারে বলে আশঙ্কা সোনি কর্তাদের। তাই বিকল্প কোনও নাম চেয়েছিলেন তাঁরা। কিন্তু পুনীত ছাড়া অন্য কাউকে বসাতে রাজি হয়নি জি গোষ্ঠী। ওই অনড় মনোভাবের জন্য শেষ পর্যন্ত দুই সংস্থার সংযুক্তিকরণ প্রক্রিয়া ভেস্তে গেল। অধিগ্রহণের রাস্তা থেকে সোনির সরে দাঁড়ানো নিয়ে কোনও প্রক্রিয়া জানাতে রাজি হয়নি জি গোষ্ঠী।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের