কে এই ওড়িশার প্রথম মুসলিম মহিলা বিধায়ক? জেনে নিন…..

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন সোফিয়া ফিরদৌস। ওড়িশার বারাবতী-কটক কেন্দ্রে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে আট হাজারেরও বেশি ভোটে হারিয়ে রাজ্যের প্রথম মুসলিম মহিলা বিধায়ক হয়েছেন সোফিয়া ফিরদৌস। ৩২ বছর বয়সী সোফিয়া কংগ্রেসের হয়ে লড়ে বারাবতী-কটক আসন থেকে জয়ী হয়েছে।

কংগ্রেসের বর্ষীয়ান নেতা মহম্মদ মোকুইমের মেয়ে হলেন সোফিয়া। রাজনীতিতে বরাবরই সক্রিয় পরিবারের মেয়ে তিনি। বেঙ্গালুরু আইআইএমের স্নাতকোত্তর। জানা গেছে কলিঙ্গ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সোফিয়া। ২০২২ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান তিনি।  

দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছে সোফিয়ার বাবা। তাই নির্বাচনে প্রার্থী হতে পারেননি মহম্মদ মোকুইম। তাঁর পরিবর্তে এই আসনে মেয়েকে  বেছে নেয় দল। এবার দলের মুখ উজ্জ্বল করলেন সোফিয়া।

নির্বাচনে নামার আগে তাঁর বাবার সংস্থা ‘মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর স্বামী রাজ্যের বিশিষ্ট শিল্পপতি মিরাজ উল। তাঁর এই জয়ের পর সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন স্বামী মিরাজ। এই জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়েছে সোফিয়া।

২০২৩ সালে সোফিয়া ‘কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’(CREDAI)-এর ভুবনেশ্বরের সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি পূর্বাঞ্চল শাখায় সমন্বয়কারী বা কো অর্ডিনেটর হিসেবেও কাজ করেছেন।

এই প্রসঙ্গে উঠে আসছে আরও এক নারীর কথা। তিনি হলেন ওড়িশার প্রথম নারী মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথী। তিনিও এই বারামতী-কটক আসন থেকে ১৯৭২ সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সোফিয়ার এই জয়ের সঙ্গে নন্দিনী শতপথীর মিল পাচ্ছেন অনেকেই। সেই প্রসঙ্গে উঠে আসছে সোফিয়ার আগামী দিনের জয়ের ইঙ্গিত।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক