উত্তরপ্রদেশে তৃণমূলকে আসন ছাড়লেন অখিলেশ, কোন আসন পেল মমতার দল?

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সম্পর্ক বরাবরই মধুর। আর সেই সম্পর্কের সূত্র ধরেই উত্তরপ্রদেশে আসন্ন লোকসভা ভোটে একটি আসন ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই অনুরোধে সাড়া দিয়েছেন মুলায়ম-পুত্র। শুক্রবার তিনি জানিয়েছেন, ভাদোহি আসনটি ছেড়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। পাশাপাশি রাজ্যের আরও ছয় আসনের প্রার্থীর নামও ঘোষণা করেছেন সপা সুপ্রিমো।

আসন্ন লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে সমাজবাদী পার্টি। দু’দলের সমঝোতা অনুযায়ী, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১৭টিতে প্রার্থী দেবে কংগ্রেস। আর বাকি ৬৩টিতে লড়বে সপা ও সহযোগীরা। গত মাস দুয়েক ধরেই জল্পনা চলছিল, তৃণমূল কংগ্রেস শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে একটি আসন ছাড়তে পারেন অখিলেশ। উত্তরপ্রদেশের চান্দৌলি আসন থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী হতে পারেন প্রয়াত কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর ছেলে রাজেশপতি ত্রিপাঠী।

সেই জল্পনার অবসান ঘটিয়ে এদিন সপা সুপ্রিমো জানিয়েছেন, ভাদোহি আসনটি তৃণমূল কংগ্রেসকে ছাড়া হয়েছে। ওই আসনে সপার সমর্থনে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী। পাশাপাশি আরও ছয় আসনের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বিজনৌর আসন থেকে লড়বেন যশবীর সিংহ। মেরঠ থেকে আইনজীবী ভানুপ্রতাপ সিংহ। হাথরস থেকে জসবীর বাল্মিকী, লালগঞ্জ থেকে দারোগা সরোজ, নাগিনা থেকে মনোজ কুমার এবং আলিগড় থেকে বিজেন্দ্র সিংহ লড়বেন। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েক দফায় দলের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন সপা সুপ্রিমো।

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই