স্পিকার ওম বিড়লাকে নিয়ে এআই ভিডিও, জবাব চেয়ে ৮ কংগ্রেস নেতাকে পাঠানো হলো নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগে লোকসভার স্পিকার ওম বিড়লার একটি এআই ভিডিও প্রকাশ করেছিল কংগ্রেসের মিডিয়া সেল। সেই ভিডিওকে  কেন্দ্র করে এবার বিপাকে হাত শিবির । স্পিকারকে নিয়ে এআই ভিডিও প্রকাশের অভিযোগে লোকসভার বিশেষাধিকার বিভাগ কংগ্রেস মিডিয়া সেলকে একটি নোটিস পাঠিয়েছে। যেখানে ৮ জন কংগ্রেস   নেতাকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তাঁরা জবাব না দেয় তাহলে তাঁরা  সংসদ অবমাননা এবং বিশেষাধিকার লঙ্ঘনের মুখোমুখি হবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, বিজেপি সাংসদ বিষ্ণু দত্ত শর্মার অভিযোগের ভিত্তিতে, লোকসভার বিশেষাধিকার বিভাগ কংগ্রেস সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনাতে এবং আরও আটজন কংগ্রেস  কর্তার বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘন এবং সংসদ অবমাননার নোটিস জারি করেছে। অভিযোগ,  লোকসভার স্পিকারের বিরুদ্ধে  অবমাননাকর ব্যঙ্গচিত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ প্রকাশ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পরেই সচিবালয় এই পদক্ষেপ নিয়েছে।  লোকসভা সচিবালয়ের পরিচালক বালা গুরুজি ১১ ফেব্রুয়ারী একটি অফিসিয়াল চিঠি পাঠিয়ে সমস্ত অভিযুক্তের কাছ থেকে এই ভিডিও পোস্টের কারণ  ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন: SIR আবহে ফের মৃত্যু BLO-র, কমিশনকে দুষছে পরিবার

লোকসভা সচিবালয়ের পাঠানো চিঠিতে সুপ্রিয়া শ্রীনাতে এবং অন্যান্য নেতাদের কারণ ব্যাখ্যা  করার  জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে। নোটিশে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে এই চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে তাদের প্রতিক্রিয়া জমা দিতে হবে। এই প্রতিক্রিয়াগুলি লোকসভার স্পিকারের কাছে বিবেচনার জন্য  পাঠানো  হবে, যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।  এমনকি  অবিলম্বে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করার জন্য অনুরোধ করা হয়েছে যাতে আইনি প্রক্রিয়া এগিয়ে যেতে পারে।  

 

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ