সুশান্ত রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর তদন্তে গঠিত সিট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের তৃতীয় সারির অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যু রহস্য উন্মোচনের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করল মুম্বই পুলিশ। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন মালবানি থানার সিনিয়র ইন্সপেক্টর ছিমাজি আদাব। আর নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার অজয় বনশল।

দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনে মঙ্গলবার মুম্বই পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠনের খবর জানাজানি হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আর ওই রাজনৈতিক তরজায় জড়িয়ে পড়েছেন প্রাক্তন শিবসৈনিক এবং শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) নেতারা। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অভিযোগ, লোকসভা ভোটের আগে আদিত্য ঠাকরের চরিত্রহননের উদ্দেশ্য নিয়েই গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। শিবসেনা (উদ্ধব) মুখপাত্র সঞ্জয় রাউত খানিকটা কটাক্ষের সুরে বলেছেন, ‘বিশেষ তদন্তকারী দল কেন, সিবিআই, এফবিআই, কেজিবি-যাকে খুশি তাকে দিয়ে তদন্ত করাতে পারে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার।’ ওই কটাক্ষের জবাব দিয়েছেন শিবসেনা ছেড়ে ডিগবাজি খেয়ে বিজেপির কোলে আশ্রয় নেওয়া ‘গদ্দার’ নেতারা। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ঘনিষ্ঠ তথা রাজ্যের শিল্পমন্ত্রী উদয় সামন্ত পাল্টা খোঁচা দিয়ে বলেছেন, ‘বিশেষ তদন্তকারী দল গঠন নিয়ে এত উদ্বেগের কী রয়েছে? আগে তদন্ত রিপোর্ট প্রকাশিত হোক।’

উল্লেখ্য, ২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিয়া সালিয়ান। ওই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। বিজেপির তরফে নারায়ণ রানে অভিযোগ করেন, ‘আত্মঘাতী হননি দিশা। তাঁকে ধর্ষণের পরে খুন করা হয়েছে। আর ওই ঘটনায় জড়িত উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে।’ রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের ঘোষণা করেছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

নবান্নে ইতি টেনে মহালয়ের আগেই রাইটার্সে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

উপাসনালয়ের সামনে ১০০ ফুট ‘নো-প্রোটেস্ট জোন’, বড় সিদ্ধান্ত আমেরিকার

‘ভারতের উপরই ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়াতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?

রশিদ খানদের আমন্ত্রণে ডিনারে গিয়ে ঈশানের মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, ভাইরাল ভিডিও

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ