চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SpiceJet: ক্ষতি কয়েকশো কোটি, ইস্তফা স্পাইসজেটের চিফ ফিনান্সিয়াল অফিসারের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্পাইস জেটের আর্থিক ক্ষতি কয়েকশো কোটি টাকা। সেই ক্ষতির দায়ভার নিয়ে ইস্তফা দিলেন সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার সঞ্জীব তানেজার। সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে তানেজার পদত্যাগের খবর দিতে গিয়ে বলা হয়েছে, ৩১ অগাস্ট তানেজা তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

বিমান সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার আর্থিক ক্ষতির পরিমাণ ৭৮৯ কোটি টাকা। গত বছর একই সময়ে সংস্থার আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৭২৯ কোটি টাকা। সংস্থার আয়ের পরিমাণ প্রথম ত্রৈমাসিকে অনেকটাই কমেছে। বিমান চলাচলের খরচ বিগত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ছিল ১৯৯৫। সেটা এক ধাক্কায় বেড়ে হয়েছে ৩২৬৭ কোটি টাকা।

একে ক্ষতি। তার ওপর অসামরিক বিমান চলাচল মন্ত্রক সংস্থার দুটি বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই দুটি বিমান হল B737। সংস্থার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আয়ারল্যান্ডের হরাইজন অ্যাভিয়েশনের তরফ থেকে ডিজিসিএ-কে এই দুটি বিমান বাতিলের অনুরোধ করা হয়। বলা হয়েছে, দুটি বিমান আধুনিক পরিষেবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থার আর্জি মেনে ডিজিসিএ ওই দুটি বিমানের পরিষেবা খতিয়ে দেখার পর তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সব কিছুই হয়েছে সঞ্জীব তানেজার আমলে। সে কারণে তিনি চিফ ফিনান্সিয়াল অফিসারের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওই পদে কাকে নিয়োগ করা হবে, সে ব্যাপারে স্পাইস জেট এখনও কিছু জানায়নি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ