কুস্তি ফেডারেশনের জন্য অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ ক্রীড়া মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃভারতের  অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কুস্তি ফেডারেশনের বিষয়গুলি দেখার জন্য একটি অ্যাডহক কমিটি গঠনের অনুরোধ করলো ক্রীড়া মন্ত্রক। তবে কবে অ্যাডহক কমিটি গঠন হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি ভারতের ক্রীড়া মন্ত্রক। এদিন বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের ঘনিষ্ঠ সঞ্জয় সিংহের সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটিকে সাসপেন্ড করেছে ক্রীড়া মন্ত্রণালয়। এরপরেই এল  নতুন কমিটি গঠনের নির্দেশ।  

রবিবার ক্রীড়া মন্ত্রকের দেওয়া  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রীড়া মন্ত্রক জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া কুস্তিগীরদের পর্যাপ্ত নোটিশ না দিয়ে এই ঘোষণাটি করেছে। শুধু তাই নয় ভারতীয় কুস্তি সংস্থার সংবিধানের বিধানগুলি অনুসরণ না করা হয়নি। ভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী,  প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কুস্তিগিরদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিতে হয়। সব থেকে কম ১৫ দিন সময় দিতে হয় প্রস্তুতির। সেই সব কোনও নিয়মের তোয়াক্কা করেননি সঞ্জয়। নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই কারণে নতুন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক।

চলতি বছরের জানুয়ারিতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দিল্লির জন্তর মন্তরে বিশাল বিক্ষোভ দেখান তিন কুস্তিগীর।সরকার তদন্তের নির্দেশ দেওয়ার পরে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। কুস্তিগীরদের আশ্বস্ত করা হয়েছিল যে ব্রিজ ভূষণের কোনও সহযোগী বা আত্মীয়কে কুস্তি সংস্থার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। এরপরেই ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং দেশের কুস্তি ফেডারেশনের প্রধান করা হয়েছিল। এবার অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কুস্তি ফেডারেশনের বিষয়গুলি দেখার জন্য কমিটি গঠনের অনুরোধ করলো ক্রীড়া মন্ত্রক।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫