শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি অভিযানের সময় দুই মার্কিন নাগরিককে আটক করা হয়। তাদের লাগেজ থেকে একটি গারমিন কোম্পানির স্যাটেলাইট ফোন উদ্ধার হয়। এরপর বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা দু’জনকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী তদন্তের জন্য তাদের পুলিশ হেফাজতে তুলে দেন। উদ্ধার হওয়া ফোনটি যার ব্যাগে ছিল, তার নাম জেফরি স্কট। তিনি আমেরিকার মন্টানা অঙ্গরাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি।

সূত্রের খবর,   তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় বিষয়টি সঙ্গে সঙ্গেই পুলিশের নজরে আনা হয়। পরে দু’জনকেই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া স্যাটেলাইট ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটি কীভাবে তাদের কাছে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে ওই দুই মার্কিন নাগরিক কী উদ্দেশ্যে শ্রীনগরে এসেছিলেন এবং তাদের কাছে স্যাটেলাইট ফোন কেন ছিল। তাদের সফরের উদ্দেশ্য, ভ্রমণ পরিকল্পনা এবং ফোনটির ব্যবহার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘‌আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন’‌, সাগর থেকে মোদিকে পরামর্শ অভিষেকের

 ভারতে সাধারণভাবে স্যাটেলাইট ফোন ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং বিশেষ অনুমতি ছাড়া এই ধরনের যন্ত্র রাখা বা ব্যবহার করা বেআইনি। আর সেখানে কাশ্মীরের মতো সংবেদনশীল অঞ্চলে এ ধরনের ডিভাইস পাওয়া গিয়েছে,  তাই নিরাপত্তা সংস্থাগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছে। এর আগেও দেশের বিভিন্ন বিমানবন্দরে বিদেশি পর্যটকদের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার হওয়ার ঘটনা সামনে এসেছে। বর্তমানে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি।

 

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত