-৫.৩ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে শ্রীনগর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা। শ্রীনগরে পারদ নেমে গিয়েছে হিমাঙ্কের  ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে নীচে। ফলে মরশুমের শীতলতম দিন শ্রীনগরে। প্রচণ্ড শীতের সময়ে ডাল লেক সহ কাশ্মীরের জলাশয়গুলিও জমে  গিয়েছে। পাশাপাশি পাইপলাইনের জলও পরিণত হয়েছে বরফে। ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যাহত সেখানকার জনজীবন। এই সমস্যায় পড়তে হয় সাধারণ নাগরিকদের। আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, সোমবার শ্রীনগরে  সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াস । দক্ষিণ কাশ্মীরে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প পহলগামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি গুলমার্গে মাইনাস ৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কোকেরনাগ ও কুপওয়ারায় তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল মঙ্গলবারের তাপমাত্রা। কাশ্মীরের পাশাপাশি  কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কাঁপছে কার্গিলও। লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেকটাই নীচেই। জম্মুতে শুরু হয়েছে শীতের আমেজ ।

 মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে সকালের দিকে কাশ্মীরের রাস্তাঘাট থাকছে ফাঁকা। রোদ উঠলেও, শীতকে হারাতে পারছে না। লাগাতার তুষারপাতে প্রায় বন্ধ হতে বসেছে রাস্তা। বেশিরভাগ রাস্তাতেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তার জেরে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা।  আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কাশ্মীর উপত্যকায় এমনই শীতের দাপট বজায় থাকবে। তাপমাত্রা আরও কমবে। কাশ্মীর জুড়ে জারি হয়েছে তুষারপাতের সতর্কতা। 

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় শুভাশিসকে তলব ইডির

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি