চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৪-২৫ আর্থিক বর্ষে চাঁদা বাবদ দেশের আঞ্চলিক দলগুলোর কোষাগারে জমা পড়েছে ১,০৫১ কোটি ৫৫ লক্ষ টাকার বেশি। তার মধ্যে অর্ধেকই গিয়েছে সদ্য প্রাক্তন হওয়া তামিলনাডুর শাসকদল ডিএমকে ও পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের কোষাগারে। আঞ্চলিক দলগুলোর মধ্যে চাঁদা পাওয়ার ক্ষেত্রে শীর্ষে ছিল ডিএমকে। ওই দলের তহবিলে জমা পড়েছিল ৩৬৫ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার টাকা। আর দ্বিতীয়স্থানে থাকা তৃণমূল কংগ্রেসের তহবিলে ঢুকেছিল ১৮৪ কোটি ৯৬ লক্ষ টাকা। তবে নির্বাচনী বন্ড থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে ডিএমকে দশ গোল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ডিএমকের তহবিলে যেখানে নির্বাচনী বন্ড থেকে ৬০ কোটি টাকা এসেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের তহবিলে  নির্বাচনী বন্ড থেকে জমা পড়েছে ৬১২ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (৬ অগস্ট) নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) তরফে আঞ্চলিক দলগুলোর ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ আর্থিক বর্ষে প্রাপ্ত চাঁদা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বর্ষে তৃণমূল কংগ্রেসকে ২০ হাজার টাকার উপরে চাঁদা দিয়েছিলেন ২৯৭ জন। আর তাঁদের দেওয়া চাঁদার পরিমাণ ৬ কোটি ৪২ লক্ষ টাকার সামান্য বেশি। সেখানে ২০২৪ আর্থিক বর্ষে তৃণমূলকে ২০ হাজার টাকার বেশি চাঁদা দিয়েছেন ৪৪৮ জন। তাঁদের অনুদানের পরিমাণ ১৮৪ কোটি ৯৬ লাখ টাকা। অর্থা‍ৎ এক বছরে ৩,০০০ শতাংসের বেশি অনুদান পেয়েছে মমতার দল।

এডিআরের প্রতিবেদন অনুযায়ী, ‘২০২৩-২৪ আর্থিক বর্ষে ৫০ জন শুভানুধ্যায়ী এমকে স্ট্যালিনের ডিএমকের তহবিলে ২০ হাজার টাকার বেশি চাঁদা দিয়েছিলেন। সম্মিলিত চাঁদার পরিমাণ ছিল ২১ কোটি ৫৬ লক্ষ টাকার সামান্য বেশি। এক বছরের ব্যবধানে সংখ্যাটি এক লাফে অনেকটা বেড়েছে। ২০২৪-২৫ আর্থিক বর্ষে ৪৬৭ জন শুভানুধ্যায়ী ডিএমকের তহবিলে চাঁদা বাবদ জমা করেছেন ৩৬৫ কোটি ৭৮ লক্ষের বেশি টাকা।’

আঞ্চলিক দলগুলোর মধ্যে চাঁদা জমা পড়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রের বিরোধী দলনেতা জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। ওই দলের তহবিলে ২০২৩-২৪ আর্থিক বর্ষে চাঁদা বাবদ জমা পড়েছিল ৬২ কোটি ৫০ লক্ষ টাকা। আর ২০২৪-২৫ আর্থিক বর্ষে চাঁদা বাবদ দলীয় কোষাগারে এসেছিল ১৪০ কোটির সামান্য বেশি। নির্বাচনী বন্ড বাবদ আয় হয়েছিল ১২১ কোটি ৫০ লক্ষ টাকা।

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?