লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেই খাদের কিনারায় শেয়ারবাজার। ইতিমধ্যেই ১১৫০ পয়েন্ট খুঁইয়ে সাড়ে ৭১ হাজার সূচকের নিচে নেমে গিয়েছে সেনসেক্স। আর ৩৭১ অঙ্ক খুঁইয়ে সাড়ে ২১ হাজারের নিচে নেমেছে নিফটি। এক ধাক্কায় শেয়ার বাজার থেকে গায়েব হয়ে গিয়েছে ১০ লক্ষ কোটি টাকা। আর তাতেই মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। শুরু হয়ে গিয়েছে হাহাকার।

অথচ লক্ষ্মীবারেই চরম বিপর্যয় নেমে আসবে শেয়ারবাজারে তা সকালে ঘুণাক্ষরেও আঁচ পাননি লগ্নিকারীরা। আগের দিন বুধবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছিল ৭২ হাজার ৬৩৮ দশমিক ৭০ অঙ্কে। এদিন সকালে খানিকটা বাড়তি সূচক নিয়ে সবুজ জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। সকালের দিকে সামান্য ঊর্ধ্বমুখী হলেও বেলা গড়াতেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি। বেলা বারোটার মধ্যেই এক হাজারের বেশি সূচক হারিয়ে খাদের কিনারায় চলে যায় সেনসেক্স। দুপুরে ১,২৩২ সূচক খুঁইয়ে ৭১ হাজার ৪০৬.৭৯ অঙ্কে পৌঁছায়। নিফটিও গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন সূচকে পৌঁছে যায়। বাজার থেকে ১০ লক্ষ কোটি টাকার বেশি গায়েব হয়ে যায়।

এদিন শেয়ারবাজারে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে গৌতম আদানির মালিকাধীন আদানি পোর্টসের শেয়ার দর ব্যাপক পতনের মুখ দেখেছে। এছাড়া আইটিসি, বাজাজ ফিনান্স, মারুতি-র মতো সংস্থার শেয়ার মূল্যও ২ থেকে ৪ শতাংশের বেশি কমেছে। বিএসই সেনসেক্সে ৩০ সংস্থার মধ্যে শুধু চারটির শেয়ারদর সবুজ জোনে রয়েছে। ওই চার সংস্থা হল অ্যাক্সিস ব্যাঙ্ক, ইনফোসিস, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রা।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো