চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মধ্যপ্রাচ্যে অশান্তির ছায়া গ্রাস করল শেয়ারবাজারকেও। বুধবার (২২ এপ্রিল) বড় সড় পতন ঘটল সেনসেক্স ও নিফটিতে। একদিনে সেনসেক্স কমেছে ৭৫৭ সূচক। আর নিফটি ২৪ হাজার ৪০০ পয়েন্টের নিচে নেমেছে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। দুই সংস্থারই শেয়ারের মূল্য তিন শতাংশের বেশি কমেছে। টানা তিনদিন ঊর্ধ্বমুখী হওয়ার পরে আচমকাই ধাক্কা খেল বাজার।

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে গত মাস দুয়েক ধরেই শেয়ারবাজারে অস্থিরতা চলছে। একদিন বিনিয়োগকারীরা লাভের মুখ দেখছেন তো পরের দিন পকেট থেকে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ-লক্ষ কোটি টাকা। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বাজার বন্ধের সময়ে সেনসেক্সের সূচক ছিল ৭৯ হাজার ২৭৩ দশমিক ৩৩। এদিন সকালে আগের দিনের চেয়ে ২৫৪ পয়েন্ট কম নিয়ে অর্থা‍ৎ লালে দাঁড়িয়ে শুরু হয় লেনদেন। তার পর দিন ভর চড়াই-উ‍ৎরাইয়ের মধ্য থেকেই পেরিয়েছে বাজার। কখনও বিনিয়োগকারীদের মুখে আঁধার নেমে এসেছে, কখনও হাসি ফুটেছে। দিনভর চড়াই-উ‍ৎরাই শেষে ৭৫৬.৮৪ পয়েন্ট খুঁইয়ে ৭৮ হাজার ৫১৬ দশমিক ৪৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি ১৯৮.৫০ সূচক খুঁইয়ে ২৪ হাজার ৩৭৮ দশমিক ১০ পয়েন্টে বন্ধ হয়। তবে মিডক্যাপ ইনডেক্স ০.২ শতাংশ এবং স্মলক্যাপ ইনডেক্স ০.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিন শেয়ারবাজারে সবচেয়ে বড় লোকসানের মুখে পড়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস), এইচসিএল টেক, ইনফোসিস, মাহিন্দা অ্যান্ড মাহিন্দ্রা ও টেক মাহিন্দ্রার শেয়ারদর। অর্থা‍ৎ তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সংস্থাগুলির উপরে আস্থা রাখতে পারেননি লগ্নিকারীরা।বাজারে ধসের দিনেও লাভের মুখ দেখেছে হিন্দুস্থান ইউনিলিভার, এনটিপিসি, ইটারনাল, আলট্রাটেক সিমেন্ট।

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ