লক্ষ্মীবারেও ধস শেয়ারবাজারে, ৭৩ হাজারে নামল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লোকসভা ভোটে জিতে কারা সরকার গড়বে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতেই শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও ধস নামল সেনসেক্স ও নিফটিতে। একদিনে  ৬১৭.৩০ সূচক কমে ৭৩ হাজারের ঘরে নেমে গিয়েছে সেনসেক্স। আর ২১৬.০৫ সূচক কমে সাড়ে ২২ হাজারের নিচে নেমে গেল নিফটি। আর টানা পাঁচদিন শেয়ারবাজারে পতন ঘটায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে। পাঁচ দিনে কয়েক লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে বিনিয়োগকারীদের পকেট থেকে। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ৪ জুন পর্যন্ত শেয়ারবাজারে অস্থিরতা চলবেই। ফলে বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে।

দেশে লোকসভা ভোট যত শেষের দিকে এগিয়ে আসছে ততই সরকার গঠনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে সংশয় বাড়ছে। ফলে শেয়ারবাজার থেকে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। নয়া সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না তাঁরা। গতকাল বুধবার ৬৬৭.৫৫ সূচক খুঁইয়ে ৭৪,৫০২.৯০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। বৃহস্পতিবার সকালে আগের দিনের চেয়ে ১৩৫ সূচক কমে ৭৪,৩৬৫.৮৮ পয়েন্ট নিয়ে খোলে বাজার। তার পর সারা দিন ঝিমিয়ে থেকেই চলে লেনদেন। বেলা তিনটে নাগাদ গোঁত্তা খেয়ে অনেকটাই নিচে নেমে যায় সেনসেক্স। প্রায় ৮০০ পয়েন্ট নিচে নেমে যায়। তবে শেষের দিকে সামান্য ঊর্ধ্বমুখী হয়। শেষ পর্যন্ত ৬১৭.৩০ সূচক খুঁইয়ে ৭৩,৮৮৫.৬০ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স।

এদিন শেয়ারবাজারে ব্যাঙ্ক এবং সংবাদমাধ্যম বাদে বাকি সব সেক্টর রেড জোনেই রয়ে গিয়েছে। সব চেয়ে বেশি ধাক্কা খেয়েছে টেক মাহিন্দ্রা ও টাইটান। দুই সংস্থার শেয়ার দরের মূল্য তিন শতাংশের মতো হ্রাস পেয়েছে। এছাড়া টাটা স্টিল, বাজাজ ফিনান্স, পাওয়ার গ্রিড এবং উইপ্রোর শেয়ার দরও হ্রাস পেয়েছে। উল্টোদিকে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং ভারতী এয়ারটেলের শেয়ারদর বেড়েছে।

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?