ইতিহাসে প্রথমবার, ৭৪ হাজারের গণ্ডি টপকাল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের একবার ইতিহাস গড়ল শেয়ারবাজার। বুধবার প্রথমবারের মতো ৭৪ হাজারের গণ্ডি টপকে গিয়েছে সেনসেক্স। একদিনেই ৪০৮.৮৬ সূচক বেড়েছে। অন্যদিকে ১১৭.৭৫ পয়েন্ট বেড়ে ২২,৪৭৪.০৫ সূচক নিয়ে বন্ধ হয়েছে নিফটি। ইতিহাসে প্রথমবারের মতো সেনসেক্স ৭৪ হাজারের গণ্ডি টপকে যাওয়ায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। বাজারে এদিন চড়েছে তথ্য-প্রযুক্তি, ব্যাঙ্ক ও ওষুধ শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদর।

গতকাল মঙ্গলবারই পতনের মুখ দেখেছিল শেয়ারবাজার। ১৯৫ সূচক খুঁইয়ে ৭৩,৬৭৭.১৩ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে প্রায় ৯০ পয়েন্ট কম নিয়ে রেড জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। সকালের দিকে ঢিমেতালেই চলছিল লেনদেন। চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই এগিয়ে চলছিল বাজার। কিন্তু দুপুরের পরে আচমকাই ঊর্ধ্বমুখী হতে শুরু করে শেয়ারবাজার। এক লাফে ৭৪ হাজারের গণ্ডি টপকে যায়। শেষের দিকে সামান্য নিচের দিকে নেমে যায়। তবে শক্ত অবস্থান বজায় রাখতে সক্ষম হয়। এদিন বাজারে সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৭৩,৩২১.৪৮ পয়েন্ট। আর সর্বোচ্চ  সূচক ছিল ৭৪,১৫১.২৭ পয়েন্ট। তবে সেনসেক্স ঊর্ধ্বমুখী হলেও বিএসই মিড ক্যাপ পতনের মুখ দেখেছে। ইনডেক্স কমেছে ০.৬১ শতাংশ।

এদিন ইতিহাস গড়ার দিনে শেয়ারবাজারে দুর্দান্ত ফল করেছে নিফটি ব্যাঙ্ক ও ফার্মা। বাজাজ অটো, কোটাক ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাঙ্ক, সান ফার্মার শেয়ারমূল্য অনেকটাই বেড়েছে। উল্টোদিকে গৌতম আদানির মালিকানাধীন আদানি এন্টারপ্রাইজেস, আদানি বন্দর, এনটিপিসি, আলট্রাটেক সিমেন্টস এবং ওএনজিসি শেয়ারদরে পতন ঘটেছে। তবে যেভাবে সেনসেক্সের রেখচিত্র উপরের দিকে উঠছে তাতে যে কোনও দিন বড়সড় ধস নামতে পারে বলে বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছেন বাজার বিশেষজ্ঞ।

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার