বন্দে ভারতে পাথরবৃষ্টিতে চুরমার কাঁচ, রক্ষা মোহন ভাগবতের, কারা ছুঁড়ল পাথর?

Share:

নিজস্ব প্রতিনিধি, হরদৌত: ফের আক্রমণ বন্দে ভারতে। উত্তরপ্রদেশের হরদৌতে আচমকা পাথর ছোঁড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হলো বন্দে ভারত এক্সপ্রেস। একের পর এক পাথর হানায় চুরমার হয়ে গিয়েছে কাঁচ। ওই বন্দে ভারতেই ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান অর্থাৎ RSS প্রধান মোহন ভাগবত। কিন্তু অল্পের জন্য তাঁর আঘাত লাগেনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ট্রেনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

জানা গিয়েছে, লখনৌ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস করে মিরাট যাচ্ছিলেন মোহন ভাগবত। বৃহস্পতিবার আচমকাই হরদৌ ও কৌধারা মাঝামাঝি জায়গায় ট্রেনের ওপর আচমকাই আঘাত আসে। C-4 কোচের ৬০ থেকে ৬১ নম্বর আসনের পাশের জানালায় আচমকায় পাথরের আঘাত হয়। এরপর একাধিক পাথরবৃষ্টি হতে থাকে। তাঁর জেরে কাঁচ ভেঙে যায়। তাদের মোহন ভগবতের কোনও আঘাত লাগেনি। তিনি নিরাপদেই ছিলেন। রাতে মিরাট স্টেশনে নামেন তিনি। এই ঘটনার পর থেকে আরপিএফ তদন্ত শুরু করেছে। হামলার কথা স্বীকার করে নিয়েছেন মিরাটের সার্কেল অফিসার। বন্দে ভারত শুরুর পর থেকে একাধিকবার পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। এবার কারা ঘটালো এই ধরনের ঘটনা?

মিরাটের সার্কেল অফিসার সূত্রের খবর, রেললাইনের ধারে কয়েকজন শিশু খেলা করছিল। তারাই পাথর ছুটতে শুরু করে। এদের সকলের বয়স আট থেকে ১৩। প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এর আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে