IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার সুযোগ, পরীক্ষায় ব্যর্থ, রেগে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই হ্যাক করে বসলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে, আইআইটি কানপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার সুযোগ, পরীক্ষায় ব্যর্থ, রেগে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই হ্যাক করে বসলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে, আইআইটি কানপুরে। শুধু তাই নয়, হ্যাক করার পর ইনস্টিটিউটকে যুবকের বার্তা, ‘সাইট হ্যাক করা হয়েছে, আমার শুধু একটি ন্যায্য সুযোগের প্রয়োজন।’ জানা গিয়েছে, ওই প্রতিষ্ঠানে বি.টেক সাইবার সিকিউরিটি কোর্সে ভর্তি হতে চেয়েছিলেন যুবক। কিন্তু ভর্তির পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে তাঁকে ভর্তি নেওয়া হয়নি। প্রত্যাখ্যান করা হয়েছে।  তাই রাগের বশে আইআইটি ইনস্টিটিউটের ওয়েবসাইট হ্যাক করে সাইবার সিকিউরিটি দক্ষতা দেখান ছাত্রটি। ওই বার্তায় ন্যায্য অধিকার দাবি করেন। আর কলেজে সুযোগ পাওয়ার প্রতিশ্রুতি চেয়ে এক্স-রেডিটে বার্তাটির স্ক্রিনশট শেয়ার করেন। তবে ছাত্রটির এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছেন আইআইটি কর্তৃপক্ষ। আইনি পদক্ষেপের পরিবর্তে, প্রতিষ্ঠানটির পরিচালক, অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল, ছাত্রটির ভবিষ্যৎ সুরক্ষিত করার উপর জোর দেন। বড় সুযোগ দিয়েছেন তাঁকে।

এই বিষয়ে অধ্যাপক জানিয়েছেন, আইআইটি কানপুরের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। এরপরেও ভর্তি নিলে আইনি ও পদ্ধতিগত জটিলতা হতে পারে। তবে, আমরা ছাত্রটির ভবিষ্যৎ নষ্ট করতে চাইছি না। তাই আমরা তাঁকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। C3iHub-এ ইন্টার্নশিপের জন্য তাঁকে নির্বাচন করেছি। সে আগামী বছর পুনরায় ইনস্টিটিউটে ভর্তির চেষ্টা করতে পারবে।’

পাশাপাশি তিনি ছাত্রের কুকর্মের বিষয়টি নিয়ে সতর্ক করে জানিয়েছেন, ‘এর থেকে শিক্ষা পেয়ে আমরা অন্যান্য শিক্ষার্থীদের এই বার্তা দিতে চাই যে, ভাল সুযোগ লাভের জন্য এই ধরনের কৌশল অবলম্বন করা ঠিক নয়। সাইবার নিরাপত্তায় যাঁরা খুব দক্ষ, তাঁরা আমাদের কাছে সিভি পাঠান। আমরা তাঁদের C3iHub-এ ইন্টার্নশিপ বা চাকরির জন্য বিবেচনা করব। শিক্ষার্থীদের উচিত তাঁদের লক্ষ্য অর্জনের জন্য সর্বদা সঠিক ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করা। এমন কোনও কার্যকলাপ না করা, যাতে তাঁদের গুরুতর ক্ষতি হতে পারে।’ জানা গিয়েছে, ওই ছাত্রটি বি.টেক সাইবার সিকিউরিটি ভর্তি প্রক্রিয়ার পরীক্ষায় নিজের প্রতিভা প্রদর্শনে ব্যর্থ হয়েছিল। তাই তাঁকে ভর্তি নেওয়া হয়নি। এরপর সে ওয়েবসাইট হ্যাক করে নিজের সক্ষমতা প্রমাণের চেষ্টা করে। 

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের