ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে কথা কাটাকাটি যে রক্তারক্তিতে পৌঁছবে কে জানত? ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিতে স্কুলে হাজির হয়েছিল নাবালক পড়ুয়া। আর তা নিয়েই অধ্যক্ষের উপস্থিতিতে এক শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। বচসার এক ফাঁকে পকেটে থাকা ছুরি বের করে শিক্ষকের বুকে বিঁধে দিল ওই ছাত্র। গা শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে। হামলাকারী ছাত্রকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। নাবালক হওয়ায় তাকে জুভেনাইল হোমে পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) ছত্রপতি সম্ভাজিনগরের এক পুলিশ আধিকারিক জানিয়েছে, ‘শহরের ক্যান্টনমেন্ট এলাকার লিটল ফ্লাওয়ার স্কুলে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিতে হাজির হয়েছিল এক পড়ুয়া। অধ্যক্ষের কেবিনে ওই ছাত্র ও আরও এক শিক্ষক কথা বলছিল। শ্রেণি শিক্ষকের সঙ্গে আচমকাই বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত ছাত্র। দুজনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। আচমকাই ছাত্রটি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং শিক্ষককে হুমকি দেয়। পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখনই ছাত্রটি একটি ছুরি বের করে শিক্ষকের বুকে গেঁথে দেয়। চোখের সামনে ওই ভয়ানক কাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে যান অধ্যক্ষ। এরপর ছাত্রটি চিৎকার করতে শুরু করে। স্কুলের কর্মী ও অন্যরা ছুটে এসে হামলাকারী পড়ুয়াকে শান্ত করার চেষ্টা করেন। নাবালক পড়ুয়ার ওই ভয়ঙ্কর রূপ দেখে ঘাবড়ে যায় স্কুলের অন্যান্য পড়ুয়ারাও।’

ঘটনার পরে স্কুলের কর্মীরাই ছুরিকাঘাতে রক্তাক্ত  শিক্ষককে চিকি‍ৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। স্কুলের অধ্যক্ষ গোটা ঘটনাটি পুলিশকে জানান। তদন্তে নেমেই হামলাকারী নাবালক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, অতীতেও আক্রান্ত শিক্ষকের সঙ্গে বেশ কয়েকবার ঝামেলা হয়েছিল হামলাকারী ছাত্রের। ট্রান্সফার সার্টিফিকেট চাইতে গেলে আক্রান্ত শিক্ষক স্কুলের অধ্যক্ষকে তা দিতে বারণ করেন। আর তাতেই মেজাজ হারায় পড়ুয়া। তবে ছুরি হামলা আচমকা ঘটেনি। আগেভাগেই শিক্ষকের উপরে হামলার ছক কষেছিল ধৃত পড়ুয়া। কেননা, অনলাইনের মাধ্যমেই ছুরি সংগ্রহ করেছিল এবং স্কুলে আসার সময়ে পকেটে করে ছুরিটি লুকিয়ে এনেছিল। গোটা ঘটনায় বিস্মিত পুলিশের দুঁদে অফিসাররাও।

 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের