মহাশিবরাত্রিতে আমিষ খাবার পরিবেশন নিয়ে উত্তাল দিল্লি বিশ্ববিদ্যালয়, ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

জানা গিয়েছে, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) একে অপরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তুলে সংঘর্ষে লিপ্ত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাশিবরাত্রির দিন আমিষ খাবার নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে তুমুল হইচই, ছাত্রদের সঙ্গে সংঘর্ষে রীতিমতো উত্তাল হয়ে ওঠে দিল্লি সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, বুধবার (২৬ ফেব্রুয়ারি) মহাশিবরাত্রির দিন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নিরামিষ খাবারের পরিবর্তে আমিষ খাবার পরিবেশন করা হয়। যেখানে শিবরাত্রি উপলক্ষে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশনের কথা ছিল, কিন্তু সেই জায়গায় আমিষ খাবার পরিবেশন করা হলে এশিয়ান ইউনিভার্সিটির (SAU) দুই ছাত্র দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। জানা গিয়েছে, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) একে অপরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তুলে সংঘর্ষে লিপ্ত হয়।

তবে, এই প্রসঙ্গে SAU প্রশাসন এখনও কোনও বিবৃতি জারি করেনি। বিশ্ববিদ্যালয় একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করছে। তাই এই বিষয়ে পুলিশ কোনও হস্তক্ষেপ করেনি। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ময়দানগড়ি থানায় বিকাল ৩.৪৫ মিনিট নাগাদ এসএইউ-তে একটি পিসিআর কল আসে। সেখানে পৌঁছানোর পর কর্মকর্তারা দেখতে পান যে মেসে ঝগড়া হচ্ছে। সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভেতরের সেই উত্তাল মারধরের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে ক্যান্টিনে আমিষ খাবার দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর ছাত্রের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তারপর মারামারি শুরু হয়।’

অন্যদিকে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া বলেছেন, মহা শিবরাত্রিতে আমিষ খাবার পরিবেশন বন্ধ করার দাবি না মানার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবিভিপি। তাঁদের বক্তব্য ছিল, “মহা শিবরাত্রিতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে কোনও আমিষ পরিবেশন করা উচিত নয়, এই কঠোর ও অগণতান্ত্রিক দাবি মেনে না চলার কারণে ABVP সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রদের উপর বিশ্ববিদ্যালয়ের মেসে নির্মমভাবে আক্রমণ করেছে। হামলার সময় গুন্ডারা মহিলা ছাত্রদের চুল ধরে টেনে নিয়ে যায়। আমিষ খাবার পরিবেশনের জন্য মেসের কর্মীদের উপরও আক্রমণ করা হয়েছে।’ এই ঘটনায় এবিভিপি পাল্টা দাবি করেছেন যে, এসএফআই সদস্যরা উপবাসরত শিক্ষার্থীদের মেসে জোর করে আমিষ খাবার খাওয়ানোর চেষ্টা করেছিল। আর হামলা চরমে ওঠে।

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56