পরীক্ষার হলে ঢোকার জন্য ছাত্রীদের ব্রা খুলতে চাপ, তদন্তে পুলিশ

কেরলের একটি পরীক্ষা কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, কোল্লাম (কেরল): ভয়াবহ ঘটনার সাক্ষী কেরলের একটি পরীক্ষা কেন্দ্র। রবিবার ছিল নিট পরীক্ষা। অভিযোগ উঠেছে, কোল্লামের ওই পরীক্ষার হলে ছাত্রীদের হলে ঢোকার আগে অন্তর্বাস (Bra) খোলার জন্য চাপ দেওয়া হয়েছে। নিজেদের কেরিয়ারের কথা ভেবে কর্তৃপক্ষের চাপে প্রত্যেক পড়ুয়া তাদের অন্তর্বাস খুলে ব্যাগে ঢুকিয়ে পরীক্ষায় (Exam) বসে। পুলিশ ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal code) বেশ কয়েকটি ধারায় মামলা  রুজু করা হয়েছে। বেশ কয়েকজন পড়ুয়ার বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশের (police) তরফ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। ন্যক্করজনক ঘটনার কথা সংবামাধ্যমে ছড়িয়ে পড়তে রাজ্য শিক্ষা দফতর নড়েচড়ে বসেছে। 

গত রবিবার ছিল নিট (Neet Exam) পরীক্ষা। কোল্লাম জেলার আয়ুরে একটি পরীক্ষা কেন্দ্রে যাদের সিট পড়েছিল, গেটে ঢোকার মুখে জানিয়ে দেওয়া হল, পরীক্ষা দিতে গেলে অন্তর্বাস (Bra)খুলতে হবে। কয়েকজন পড়ুয়া প্রথমদিকে আপত্তি জানায়। কিন্তু সেই আপত্তিতে কাজ হয়নি। পরীক্ষা শুরুর আগে প্রত্যেক পড়ুয়া তাদের অন্তর্বাস খুলে ব্যাগে ঢুকিয়ে পরীক্ষায় বসে। 

বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার (Monday) । এক পড়ুয়া তাঁর বাবাকে জানায় এই ভয়াবহ অভিজ্ঞতার কথা। পরে পডু়য়ার বাবা অন্য়ান্য কয়েকজন পডু়য়ার সঙ্গে যোগাযোগ করলে তারাও স্বীকার করে নেয় এই লজ্জাজনক ঘটনার কথা।  সাড়ে তিন ঘণ্টা অস্বস্তি নিয়েই তাদের পরীক্ষা দিতে হয়েছে। একই দিনে রাজস্থানের কোটা (Kota) এবং মহারাষ্ট্রের ওয়াশিম (Washim) পরীক্ষাকেন্দ্রে হিজাব পরে আসায় বেশ কয়েকজন পরীক্ষার্থীকে ঢুকতে বাধা দেওয়া হয়।

আরও পড়ুন ফের হিজাব বিতর্ক, নিট পরীক্ষায় বসতে বাধা

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়