ডুবোজাহাজের তথ্য ফাঁস করায় সিবিআই চার্জসিটে নাম তিন নৌসেনা আধিকারিকের

ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। নৌবাহিনীর ডুবোজাহাজ আধুনিকীকরণ প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেন কিছু নৌসেনার আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দেশের গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে পাচারের জন্য সিবিআই চার্জসিটে নাম উঠল ভারতীয় নৌসেনার এক কর্মরত এবং দু’জন প্রাক্তন অফিসার। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। নৌবাহিনীর ডুবোজাহাজ আধুনিকীকরণ প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেন কিছু নৌসেনার আধিকারিক। সেই পাঁচ জনের বিরুদ্ধে মঙ্গলবার চার্জসিট জমা দিল সিবিআই।

ভারত, রাশিয়া থেকে কিলো ক্লাসের ডুবোজাহাজ কেনে। সেই ডুবোজাহাজের যাবতীয় তথ্য ও প্রযুক্তি এবং আধুনিকীকরণের বিষয়ে বাইরে তথ্য পাচার করে নৌসেনার বর্তমান ও প্রাক্তন মিলিয়ে তিন অফিসার। বাকি দু’জন হায়দরাবাদে এক বেসরকারি সংস্থার ডিরেক্টর। তাঁদের সকলকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার সেই পাঁচজনের বিরুদ্ধে চার্জসিট জমা দিয়েছে সিবিআই। ঘটনার সূত্রপাত সেপ্টেম্বর মাসে। গত ৩ সেপ্টেম্বর নৌসেনার অবসরপ্রাপ্ত আধিকারিক রণদীপ সিংহ এবং এস জে সিংহকে গ্রেফতার করার পর পুরো ঘটনাটি সিবিআই-এর সামনে এসেছে। সিবিআই-এর সেই গোপন অভিযানে উদ্ধার হয়েছিল নগদ ২ কোটি টাকা। তারপরেই অজিতকুমার পাণ্ডে নামে নৌসেনার এক কমান্ডার স্তরের কর্মরত অফিসারকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি সামনে আসে।

এই ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গড়ে সিবিআই। যার নেতৃত্বে রয়েছেন রিয়ার অ্যাডমিরাল পর্যায়ের এক আধিকারিক। এস জে সিং যিনি প্রাক্তন নৌসেনার আধিকারিক, অবসরের পর দক্ষিণ কোরিয়ার নৌ সুরক্ষা বিষয়ে এক কোম্পানিতে যোগদান করেন। আর সেখান থেকেই সমস্ত তথ্য ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল