চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 ‘নিন্দনীয় ঘটনা’, ট্রাম্পের ওপর হামলার ঘটনায়  টুইট রাহুলের

নিজস্ব প্রতিনিধিঃ পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই সময় এক বন্দুকবাজ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তবে ট্রাম্প প্রাণে বেঁচে গেলেও জখম হয়েছেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন ভারতের বিরোধী দলনেতা অর্থাৎ কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। এই ধরনের কাজকে কঠোর ভাষায় নিন্দা জানাই। এই অপরাধের কড়া দমন প্রয়োজন। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করি।‘ অন্যদিকে ম্পের ওপর বন্দুকবাজের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং আমার বন্ধু ট্রাম্পের উপর গুলি চলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।  ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনও স্থান নেই। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।’ শুধু তাই নয় এই বন্দুকবাজের হামলায় নিহতদের পরিবারকে জানাই সমবেদনা।

উল্লেখ্য শনিবার পেনসিলভেনিয়ায় প্রচারে সভা করছিলেন ট্রাম্প। আর সেখানেই তাঁকে লক্ষ্য করে চলে গুলি। তবে স্বস্তির বিষয় সেই গুলি কান ঘেঁষে চলে গিয়েছ ।  এই ঘটনায় জখম হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট।  বলা বাহুল্য, আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের আগেই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী  ট্রাম্পের ওপর এই হামলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনা।    

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ