ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

Share:

 নিজস্ব প্রতিনিধি: বিয়ের আনন্দের রেশ কাটার আগেই নেমে এল শোকের ছায়া। যে ঘর থেকে নতুন জীবনের শুরু হওয়ার কথা ছিল সেই ঘর থেকেই বিয়ের পরদিন সকালে  উদ্ধার হল নবদম্পতির নিথর দেহ। ফুলশয্যার  ঘরের ভিতরে বরকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় নতুন বউকে মৃত অবস্থায় দেখে শিউরে ওঠেন পরিবারের সদস্যরা। বিয়ের মাত্র এক রাতের মধ্যেই কীভাবে এমন মর্মান্তিক পরিণতি? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল না।  

 মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঘটনাটি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের বাঁসি কোতোয়ালি এলাকার জনিয়াজোত গ্রামে। বিয়ের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নবদম্পতির মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। সকালে তাঁদের ঘরের দরজা খুলতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য দম্পতির একজনকে ঝুলন্ত অবস্থায় এবং অন্যজনকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ঘরটি ভিতর থেকে বন্ধ না থাকা নিয়ে।  মৃত দম্পতির নাম দেশরাজ চৌহান ও অনীতা চৌহান। সোমবার তাঁদের বিয়ে হয়েছিল। দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়। বিয়ের পর বাড়িতে আত্মীয়-স্বজনদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। রাতে পরিবারের অধিকাংশ সদস্য ঘুমিয়ে পড়েন। গরমের কারণে অনেকে ছাদেও ঘুমিয়েছিলেন। পরদিন সকালে দেশরাজের মাসি মীনাক্ষী নবদম্পতিকে ঘুম থেকে তোলার জন্য তাঁদের ঘরের সামনে যান। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে দরজায় হালকা ধাক্কা দেন। তখনই দরজা খুলে যায়। ঘরের ভিতরে ঢুকে তিনি দেখতে পান, দেশরাজ ঝুলন্ত অবস্থায় রয়েছেন। অন্যদিকে অনীতা বিছানার উপর মৃত অবস্থায় পড়ে রয়েছেন। 

আরও পড়ুন: গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

ঘটনার পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে ঘরের দরজা নিয়ে। পরিবারের দাবি, দরজায় ভিতর থেকে কোনও ছিটকিনি লাগানো ছিল না। অনীতার বোনও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল এবং তাঁদের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। তাই বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে পরিবারের সদস্যরাও ধন্দে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে রাতে কোনও ঝগড়া, চিৎকার বা অস্বাভাবিক শব্দ শোনার কথাও জানানো হয়নি।  ঘটনার খবর পেয়ে বাঁসি কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। দুজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?