ছত্তিশগড়ের সুকমায় গুলির লড়াইয়ে ১৬ মাওবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: মাওবাদী দমনে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার (২৯ মার্চ) সকালে সুকমা ও দান্তেওয়াড়া সীমান্তে গুলির লড়াইয়ে ১৬ মাওবাদীকে যমের বাড়ি পাঠিয়েছে। গুলিযুদ্ধে জখম হয়েছেন দুই নিরাপত্তা কর্মী। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই চলছে। পুরো জঙ্গল ঘিরে ফেলেছেন নিরাপত্তা রক্ষীরা।

ছত্তিশগড় পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাতেই গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় সুকমা ও দান্তেওয়াড়া সীমান্তের কেরালাপালা থানার অন্তর্গত এক জঙ্গলে ঘাঁটি গেড়েছে মাওবাদীদের এক দল। ওই খবর পেয়েই গভীর রাতে জঙ্গলে পৌঁছে যায় জেলা রিজার্ভ গার্ড ও সিআরপিএফের জওয়ানরা। এদিন ভোরেই ঘাঁটি গেড়ে থাকা মাওবাদীদের খোঁজে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়। তখনই আচচমকা নিরাপত্তা রক্ষীদের উপরে হামলা চালায় মাওবাদীরা। আইইডি বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি গুলিও ছোঁড়ে। পাল্টা গুলি চালায় ডিআরজি ও সিআরপিএফের জওয়ানরা। শুরু হয় তুমুল গুলির লড়াই। বেশ কয়েক ঘন্টা ধরে চলছে গুলিযুদ্ধ। ইতিমধ্যেই ১৬ মাওবাদীকে খতম করতে সফল হয়েছেন নিরাপত্তা রক্ষীরা।

গুলির লড়াইয়ে পিছু হঠেছে মাওবাদীরা। ছত্রভঙ্গ হয়ে গভীর জঙ্গলে লুকিয়ে পড়েছে। এলাকা ছেড়ে যাতে কোনও মাওবাদী পালাতে না পারে, তার জন্য শুরু হয়েছে বিশেষ অভিযান। এলাকায় বাড়তি বাহিনী পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবারই দান্তেওয়াড়ায় এনকাউন্টারে তিন মাওবাদঈকে খতম করেছিল নিরাপত্তা রক্ষীরা। তার মধ্যে সুধীর ওরফে সুধাকর ওরফে মুরলী নামে এক মাওবাদী কম্যান্ডার ছিল। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২৫ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে ইনসাস, ৩০৩ রাইফেল সহ প্রচুর পরিমাণ গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার